Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কোটি টাকার বাংলাদেশী অ্যানিমেশন মুভি ‘টুমরো’

বিনোদন

টিবিএস রিপোর্ট
13 November, 2019, 02:10 pm
Last modified: 13 November, 2019, 02:36 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

কোটি টাকার বাংলাদেশী অ্যানিমেশন মুভি ‘টুমরো’

মোহাম্মদ শিহাব উদ্দিনের পরিচালনায় বাংলাদেশের সাইকোর স্টুডিওতে নির্মিত হয় ২৫ মিনিট দীর্ঘ অ্যানিমেটেড এই চলচ্চিত্রটি...
টিবিএস রিপোর্ট
13 November, 2019, 02:10 pm
Last modified: 13 November, 2019, 02:36 pm

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে থ্রিডি অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টুমরো’, মানে আগামী দিন, ভবিষ্যতের দিন। বেসরকারী টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ব্যবস্থাপনায় নির্মিত ২৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা। এমনটাই জানালেন ছবিটির প্রযোজক ও দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান।

মঙ্গলবার (১২ নভেম্বর) দীপ্ত টিভিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত জানানো হয়। কাজী জাহিন হাসানসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অফ নিউজ ইব্রাহীম আজাদ, চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ শিহাব উদ্দিন এবং এনিমেটর মুরাদ আবরার।

ছবিটির গল্প প্রসঙ্গে জানানো হয়, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরও অনেক দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র 'বাতাসের বুড়ো'র মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলাবার। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত।

প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী বলেন, অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’র মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে  ধরা। বিশ্বের রাষ্ট্রগুলো যেন জীবাশ্ম জ্বালানীর ওপর কর আরোপসহ নবায়নযোগ্য শক্তিতে অধিকতর বিনিয়োগ করে এমন একটি সমাধান এই চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে।  

এ সময় কাজী জাহিন হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদকের প্রশ্নের উত্তরে বলেন, “প্রায় তিন বছর ধরে ছবিটির কাজ চলেছে। ছবিটির পেছনে দীপ্ত টিভি কর্মীদের অনেক পরিশ্রম গেছে। সবকিছু ধরলে এটি প্রায় কোটি টাকার প্রজেক্ট।”

এর চিত্রনাট্য রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। ২৫ মিনিট দীর্ঘ এই অ্যানিমেটেড ফিল্মটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন। বাংলাদেশের সাইকোর স্টুডিওতে নির্মিত হয় অ্যানিমেটেড এই চলচ্চিত্রটি।

টুমরো-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। ২৯ নভেম্বর সন্ধ্যা ৭ টায় দীপ্ত টিভিতে ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবং পরদিন ৩০ নভেম্বর দুপুর ১২টা ৩০মিনিটে পুনঃপ্রচারিত হবে। এরপর থেকে এটি ইউটিউবে দেখা যাবে। 

Related Topics

টুমরো / চলচ্চিত্র / অ্যানিমেশন মুভি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net