Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
এবার বেলা বোসকে সিনেমায় আনছেন অঞ্জন

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 July, 2021, 12:55 pm
Last modified: 30 July, 2021, 02:10 pm

Related News

  • দ্বাবিংশ ঢাকা চলচ্চিত্র উৎসব: প্রত্যক্ষদর্শীর ভাষ্য
  • গানে গানে অঞ্জনের ৩০: যাপিত জীবনে নিরন্তর আশা জাগিয়ে যায় এখনো
  • চালচিত্র এখন: মৃণাল সেনকে নিয়ে সিনেমা বানাচ্ছেন অঞ্জন দত্ত  
  • গানের জাদুতে জাহাঙ্গীরনগর মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত
  • ‘রিভলবার রহস্য’ নিয়ে ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত  

এবার বেলা বোসকে সিনেমায় আনছেন অঞ্জন

২৪৪১১৩৯ নম্বরটা এক খবরের কাগজের অফিসের নম্বর ছিল। সেই কাগজের সম্পাদক রোজ এত ফোন পেতে লাগলেন বেলাকে একটিবার ডেকে দেওয়ার জন্য যে বাধ্য হয়ে রীতিমতো বিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা।
হিন্দুস্তান টাইমস
30 July, 2021, 12:55 pm
Last modified: 30 July, 2021, 02:10 pm

২০১১ সালে গিটার সরিয়ে 'রঞ্জনা'-কে বড়পর্দায় হাজির করেছিলেন পরিচালক অঞ্জন দত্ত। এবার ফের নিজের আরও একটি হিট গানকে ভিত করে ছবি তৈরি করতে চলেছেন অঞ্জন। তবে এবারের চরিত্রটির ব্যাপকতা আরও অনেক বড়। পশ্চিমবঙ্গের বাঙালি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সংগীতপ্রেমী বাঙালির কাছে সেই গান ও চরিত্রটির জনপ্রিয়তা সাতাশ বছর পার করে আজও অমলিন- 'বেলা বোস'। 

অঞ্জন দত্তের বেলা বোস। ২৪৪-১১-৩৯ নম্বরের ফোনের ওপারে বসা থাকা সেই বেলা বোসকে এবার বড়পর্দায় দর্শকদের সামনে আনতে চলেছেন স্বয়ং অঞ্জন দত্ত। আর বড়পর্দায় বেলা বোসকে আনার পিছনে মূল ভূমিকায় রয়েছেন এ ছবির প্রযোজক রানা সরকার।  

রানা সরকারের উদ্যোগের ফলেই যে বেলা বোসকে বড়পর্দায় আনতে রাজি হয়েছেন অঞ্জন, সেকথা নিজেই জানিয়েছেন বেলার স্রষ্টা। অবশ্য এ ব্যাপারে তার নিজেরও যে বহুদিনের ইচ্ছে এবং তাগিদ ছিল সেকথাও অস্বীকার করেননি এই প্রখ্যাত অভিনেতা-পরিচালক। ছবির নাম 'বেলা বোসের জন্য'।

কিন্তু এই যে এতবড় একটি আইকনিক চরিত্র যিনি বাস করেন নব্বইয়ের দশকের সমস্ত বাঙালির স্বপ্নে এবং কল্পনায়, তাকে বাস্তবে রূপ দেওয়ার এই কাজটা কি ভীষণ চ্যালেঞ্জিং নয়? খুবই কঠিন নয়? কোনও রাখঢাক না করে বেলা বোসের স্রষ্টার জবাব, "ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি তার কারণ রানা সঙ্গে আছে বলেই।"  

তা ঠিক কেমন হবে এই বেলা বোস? পরিচালকের কথায় জানা গেল 'গায়ক' অঞ্জনের গানে এতদিন বেলাকে যেমন ভেবে এসেছে শ্রোতারা, ছবির বেলায় বেলা সেরকম ন্যাকা একেবারেই নয়। গানে জানা গেছিল প্রেমিক চাকরি পাচ্ছিল না দেখে পরিবারের পছন্দে অন্য জায়গায় বিয়েতে রাজি হয়ে গেছিল সে। ছবিতে মোটেই সে ওরকম নয়। অঞ্জন আরও জানিয়েছেন সোশিও-পলিটিক্যাল প্রেক্ষাপটে বেলাকে সম্পূর্ণ অন্যরকমভাবে হাজির করবেন তিনি। আর হ্যা, এবারেও কিন্তু সেখানে টেলিফোন থাকবে, থাকবে নানান চমক, দাবি বেলার স্রষ্টার! প্রেমও তো থাকবেই তবে তা সম্পূর্ণ নতুন এক মোড়কে পেশ করা হবে দর্শকের কাছে।

কথা প্রসঙ্গে অঞ্জন আরও একবার জানালেন যে, 'বেলা বোস' কাউকে ভেবে তিনি লেখেননি। করোও প্রেমে পড়েও গাননি। তবে?

"দু'টো মানুষের প্রেমের কথা ভেবেই এই গান তৈরি করেছিলাম", কোনও রাখঢাক না করে, বিতর্কের গন্ধ না ছড়িয়ে সাফ কথা তার।

তবে গায়ক-পরিচালকের কাছ থেকে জানা গেল, ২৪৪১১৩৯ নম্বরটা এক খবরের কাগজের অফিসের নম্বর ছিল। সেই কাগজের সম্পাদক রোজ এত ফোন পেতে লাগলেন বেলাকে একটিবার ডেকে দেওয়ার জন্য যে বাধ্য হয়ে রীতিমতো বিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। রেগে গেছিলেন অঞ্জনের বাবাও। বলেছিলেন 'পাবলিক নুইসেন্স অ্যাক্টে' ছেলের শাস্তি হওয়া উচিত। এরপরে ক্ষমাও চেয়েছিলেন অঞ্জন। শেষে ওই ফোন নম্বর চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবারে বেলাকে নিয়ে সেসব 'ভুল' যে আর তিনি করবেন না নিজের মুখে সেই কথা দিলেন তিনি।

এই গানের জন্য বিপুল ভালোবাসা আর প্রশংসা কুড়োনোর পাশাপাশি 'বেলা বোস' সম্পর্কিত আরও একটি ঘটনা দারুণ অবাক করেছিল অঞ্জনকে। একবার এক দম্পতি তাকে দেখতে পেয়ে কাছে এসে জানিয়েছিলেন যে 'বেলা বোস' শুনেই তাদের প্রেম হয়েছে, বিয়েও।

"একটা বিচ্ছেদের গান যে অসংখ্য মানুষের প্রেমের কারণ হতে পারে, দু'টি মানুষকে জুড়ে দেওয়ার কাজ করতে পারে তা দেখে অবাক হয়েছিলাম"। উল্লেখ্য, 'বেলা বোসের জন্য' ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন নীল দত্ত। তবে খোদ 'বেলা বোস' চরিত্রে কে থাকছেন তা বলতে নারাজ ছবির পরিচালক কিংবা প্রযোজক।  
 
 

Related Topics

টপ নিউজ

বেলা বোস / অঞ্জন দত্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • দ্বাবিংশ ঢাকা চলচ্চিত্র উৎসব: প্রত্যক্ষদর্শীর ভাষ্য
  • গানে গানে অঞ্জনের ৩০: যাপিত জীবনে নিরন্তর আশা জাগিয়ে যায় এখনো
  • চালচিত্র এখন: মৃণাল সেনকে নিয়ে সিনেমা বানাচ্ছেন অঞ্জন দত্ত  
  • গানের জাদুতে জাহাঙ্গীরনগর মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত
  • ‘রিভলবার রহস্য’ নিয়ে ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net