Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
অবশেষে প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’-এর ট্রেলার প্রকাশ

বিনোদন

টিবিএস ডেস্ক
27 August, 2021, 02:35 pm
Last modified: 27 August, 2021, 02:40 pm

Related News

  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন

অবশেষে প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’-এর ট্রেলার প্রকাশ

যদিও ডায়ানার চরিত্রে স্টুয়ার্টের ফার্স্ট-লুকের ছবি ইন্টারনেট জগতে সাড়া জাগিয়েছে, ভক্তদের অনেকেই এই আমেরিকান অভিনেত্রীর কণ্ঠে প্রিন্সেসের ব্রিটিশ উচ্চারণ শুনতে দারুণ আগ্রহী।
টিবিএস ডেস্ক
27 August, 2021, 02:35 pm
Last modified: 27 August, 2021, 02:40 pm
'স্পেন্সার'-এ ডায়ানা চরিত্রে ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তৈরি জীবনীমূলক চলচ্চিত্র 'স্পেন্সার'-এর প্রথম ট্রেলার প্রকাশ পেল বৃহস্পতিবার। সিনেমায় ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন 'টোয়ালাইট'খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, চিলির নির্মাতা পাবলো ল্যারেইন পরিচালিত ছবিটি ১৯৯১ সালের পটভূমিতে নির্মিত। ক্রিসমাসের ছুটি এবং প্রিন্স চার্লস ও ডায়ানার বিবাহবিচ্ছেদের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি।

এছাড়াও, ছবিতে ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরির চরিত্রে আছেন জ্যাক ফার্থিং।  

যদিও ডায়ানার চরিত্রে স্টুয়ার্টের ফার্স্ট-লুকের ছবি ইন্টারনেট জগতে সাড়া জাগিয়েছে, ভক্তদের অনেকেই এই আমেরিকান অভিনেত্রীর কণ্ঠে প্রিন্সেসের ব্রিটিশ উচ্চারণ শুনতে দারুণ আগ্রহী।

অবশ্য সিনেমার নেপথ্যে থাকা 'নিওন অ্যান্ড টপিক' স্টুডিও এখনো ছবিটির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ট্রেলারে স্টুয়ার্টকে শুধু দুটি শব্দই বলতে শোনা গেছে। তাই স্টুয়ার্টের ভূমিকা নিয়ে এখনো নিজের কল্পনাশক্তির উপরই নির্ভর করতে হচ্ছে ভক্তদের।

এক মিনিটের সেই ট্রেইলারে দেখা যায়, সিনেমার অন্য এক চরিত্রে থাকা অভিনেত্রী স্যালি হকিংস ডায়ানাকে বলছেন, 'তারা সবকিছু জানে।' উত্তরে ডায়ানা বলেন, 'তারা জানে না।'

টিজারে রানির সানড্রিংহাম এস্টেটের জাঁকজমকপূর্ণ জীবনের এক ঝলক দেখানো হয়েছে; যার মধ্যে রাজকীয় খাওয়াদাওয়া ও পোশাকের বর্ণিল ছটাও রয়েছে।

সিনেমায় ডায়ানা-রূপী স্টুয়ার্টকে দেখা যায় ক্রমেই আবেগী হয়ে উঠছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের নানা গুজবের সঙ্গে যুদ্ধ করছেন এবং পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে চাইছেন।

প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

'স্পেন্সার' পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়নি ঠিকই; তবে এটি ক্রিসমাসের সেই ছুটির পর কী ঘটতে পারত, তারই এক কাল্পনিক চিত্রায়ণ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন ডাচেস অব ইয়র্ক চরিত্রে ওলগা হেলসিং, অ্যান বোলেইন চরিত্রে অ্যামি ম্যানসন এবং প্রিন্স অ্যান্ড্রু চরিত্রে নিকলাস কোহর্ট। এর চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট। 

আগামী ৯ নভেম্বর 'স্পেন্সার' সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Topics

টপ নিউজ

স্পেন্সার / বায়োপিক / প্রিন্সেস ডায়ানা / ক্রিস্টেন স্টুয়ার্ট / হলিউড / চলচ্চিত্র / ট্রেলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net