Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মোটরসাইকেল চলছে না, নেই যানবাহনের দীর্ঘ সারি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 11:10 am
Last modified: 27 June, 2022, 01:10 pm

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

মোটরসাইকেল চলছে না, নেই যানবাহনের দীর্ঘ সারি  

টোল প্লাজার কাছে চাপ না থাকায় আজ অধিকাংশ গাড়ি এবং পণ্যবোঝাই ট্রাক স্বাচ্ছন্দ্যে সেতু অতিক্রম করে।
টিবিএস রিপোর্ট
27 June, 2022, 11:10 am
Last modified: 27 June, 2022, 01:10 pm

গতকালের চেয়ে একদম বিপরীত চিত্র আজ পদ্মা সেতুতে। আজ আর সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি নেই।   

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পরদিনই এমন চিত্র দেখা যাচ্ছে। 

#PadmaBridge #padmabridgecurrentsituation #padmabridgetoday #padmabridgeupdate #PadmaSetu pic.twitter.com/TmxOKgQnuA— The Business Standard (@tbsnewsdotnet) June 27, 2022

অবশ্য সেতুর মাওয়া পয়েন্টের টোল প্লাজায় সোমবার সকালে যানবাহন কম দেখা গেলেও সেতু পার হওয়ার আশায় বহু মোটরসাইকেলকে সংলগ্ন সড়কের কাছে জড়ো হতে দেখা যায়। 

টোল প্লাজার কাছে যানজট না থাকায় আজ অধিকাংশ গাড়ি এবং পণ্যবোঝাই ট্রাক স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু অতিক্রম করে।

ছবি-টিবিএস

তাছাড়া, যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসন তাদের নজরদারি বাড়িয়েছে।

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথমদিনেই প্রথম দুর্ঘটনা ঘটে।

#PadmaBridge toll plaza on Day 2 morning pic.twitter.com/4abSRbeMwL— The Business Standard (@tbsnewsdotnet) June 27, 2022

এছাড়াও গতকাল অনেক মানুষ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) নিয়ম লঙ্ঘন করে সেতুতে ওঠেন। এতে আইনশৃঙ্খলা বাহিনী আজ কঠোর অবস্থানে আছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে রোববার রাতেই একটি তথ্য বিবরণী জারি করেছে সরকার।

সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন টিবিএসকে বলেন, "আমরা টোল প্লাজা এলাকার কাছাকাছি মোটরবাইক আসতে দিচ্ছি না।

#PadmaBridge #padmabridgecurrentsituation #padmabridgetoday #padmabridgeupdate pic.twitter.com/HIuCh8dGJf— The Business Standard (@tbsnewsdotnet) June 27, 2022

সরকারি নির্দেশনা অনুযায়ী তারা সেতু পার হতে পারবে না।'

এদিকে পদ্মা সেতু টোল প্লাজার (মাওয়া প্রান্ত) ব্যবস্থাপক হাসিবুল হামিদুল হক জানান, বিআরটিসি বাসের আঘাতে ক্ষতিগ্রস্ত প্লাজার দুটি ব্যারিয়ার মেরামত করা হয়েছে। 

তিনি বলেন, "সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হওয়ায় গতকালের তুলনায় আজ গাড়ির চাপ বেশ কম।"

#PadmaBridge #padmabridgecurrentsituation #padmabridgetoday #padmabridgeupdate #PadmaSetu #padma pic.twitter.com/oQ62pvGlPy— The Business Standard (@tbsnewsdotnet) June 27, 2022

গতকাল (২৬ জুন) সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার প্রথম দিনেই সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

উন্মুক্ত হওয়ার প্রথম ২০ ঘণ্টায় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যান থেকে আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

আর জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭২৭ যানে আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকার টোল।
 
 
 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / পদ্মা সেতুর টোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net