Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ফরিদপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু পহেলা জুলাই      

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
26 June, 2022, 01:00 pm
Last modified: 26 June, 2022, 01:24 pm

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

ফরিদপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু পহেলা জুলাই      

তবে খুলনা, বরিশাল, যশোর সহ বিভিন্ন জায়গার গাড়িগুলো ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে যাতায়াত শুরু করেছে আজ থেকে। আপাতত বাসের সংখ্যা কিছুটা কম।
ফরিদপুর প্রতিনিধি
26 June, 2022, 01:00 pm
Last modified: 26 June, 2022, 01:24 pm
ছবি-টিবিএস

উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে পদ্মা সেতু।

সকাল থেকে টোল প্লাজাগুলোও খুলে দেওয়া হয়। সেতুর জন্য এর আগে যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করেছে সরকার।

এদিকে ফরিদপুর শহর থেকে বাস চলাচল শুরু হবে আগামী এক তারিখ থেকে। তবে খুলনা, বরিশাল, যশোর সহ বিভিন্ন জায়গার গাড়িগুলো ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে যাতায়াত শুরু করেছে আজ থেকে। আপাতত বাসের সংখ্যা কিছুটা কম।

ফরিদপুর গোল্ডেন লাইন বাসের ম্যানেজার অরুন সাহা জানান, তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন; কদমতলী ও সায়েদাবাদে বাস কাউন্টারও নিয়েছেন। আগামী ১ জুলাই থেকে তাদের বাস ফরিদপুর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আসবে- এই ব্যবস্থা তারা করেছেন। তবে বাস ভাড়া বিআরটিএ এবং মালিক সমিতির সাথে বসে নির্ধারণ করবেন বলে জানিয়েছেন। 

তবে ভোর সাড়ে ছয়টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে সাউদিয়া পরিবহনের একটি বাস ঢাকার দিকে পদ্মা সেতু হয়ে যায় বলে তিনি জানান।

শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের বাস-সংশ্লিষ্ট একজন জানান, যশোর থেকে আগামী ২৮ জুলাই হতে বাসগুলো ছাড়বে। এই বাসগুলো ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাবে। এসব বাসে ফরিদপুরের যাত্রীরা ঢাকা যেতে পারবে বলে তিনি জানান।

তবে ফরিদপুর থেকে এখনো মালবাহী ট্রাকগুলো দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে। এখনো পদ্মাসেতু দিয়ে মালবাহী ট্রাকের সেভাবে যাতায়াত শুরু হয়নি। সরেজমিন ঘুরে এই চিত্রই দেখা গেছে।

পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে গত ১৭ মে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

টোল হারে মোটরসাইকেলের টোল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা।

ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা।

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা।
 
Related Topics

টপ নিউজ

পদ্মা বহুমুখী সেতু / ঢাকা-ফরিদপুর বাস চলাচল / ঢাকা-ফরিদপুর রুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net