Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাংলাদেশকে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2022, 10:25 pm
Last modified: 23 June, 2022, 10:36 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

বাংলাদেশকে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া: খাদ্যমন্ত্রী

বাংলাদেশে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে একথা জানিয়েছেন। 
টিবিএস রিপোর্ট
23 June, 2022, 10:25 pm
Last modified: 23 June, 2022, 10:36 pm
সংগৃহীত ছবি

বাংলাদেশে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে একথা জানিয়েছেন। 

জাতীয় সংসদে আওয়ামীলীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে বিভিন্ন খাদ্য শস্যের পাশাপাশি গম ও আটার দাম বেড়েছে। 

"এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গম রপ্তানিকারক বিভিন্ন দেশের সাথে আমদানির জন্য যোগাযোগ করছে। এরমধ্যেই ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাবও দিয়েছে রাশিয়া। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে গম আমদানির জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে।"

বুধবার (২২ জুন) দেশের বাণিজ্য ও অনান্য বিভাগের সরকারি কর্মকর্তারা রয়টার্সকে জানান, বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী ভারতের গম রপ্তানি নিষিদ্ধের পর ঘাটতি মোকাবিলায় রাশিয়ার সঙ্গে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে) চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববাজারের উচ্চ দামের চেয়ে সুলভ মূল্যে আমদানি করে স্থানীয় চাহিদা মেটাতে পারবে।  

বাংলাদেশ বছরে প্রায় ৭০ লাখ টন গম আমদানি করে। গত বছর এর দুই-তৃতীয়াংশেরও বেশি শুধুমাত্র ভারত থেকেই আমদানি করা হয়েছে।

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর বাংলাদেশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেছিল, কিন্তু উচ্চ মূল্যের কারণে পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়।

মুম্বাইভিত্তিক একটি বাণিজ্যিক সংস্থা জানিয়েছে, রপ্তানি নিষিদ্ধের আগে ভারত থেকে প্রতি টন গম আমদানিতে ফ্রেইট চার্জসহ ৪০০ ডলারেরও কম মূল্য পরিশোধ করতো বাংলাদেশ। কিন্তু নিষেধাজ্ঞার পর রপ্তানিকারকরা প্রতি টনের দাম ৪৬০ ডলার নির্ধারণ করায় বাংলাদেশের বাজারেও দাম বেড়েছে গমের।

বর্তমানে দেশের প্রায় সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। গত মে মাসে দেশে মূল্যস্ফীতি বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, দেশের গমের মজুদও তিন বছরের মধ্যে সর্বনিম্ন ১ লাখ ৬৬ হাজার টনে গিয়ে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

গম রপ্তানি / রাশিয়া / খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net