Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
টাঙ্গুয়ারের মানুষ এমন বন্যা কখনো দেখেনি

বাংলাদেশ

শাহরিয়ার খান
21 June, 2022, 04:50 pm
Last modified: 21 June, 2022, 08:37 pm

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

টাঙ্গুয়ারের মানুষ এমন বন্যা কখনো দেখেনি

ডালিমের মতো মানুষরা এ পানির রাজ্যে ১৫০ বছরের বেশি সময় ধরে বাস করে। যদিও পানিকে সঙ্গী করেই তাদের দিন-যাপন, ও জানালো তাদের গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিও আগে কখনো এমন সর্বনাশা বন্যা দেখেনি। 
শাহরিয়ার খান
21 June, 2022, 04:50 pm
Last modified: 21 June, 2022, 08:37 pm
ছবি: টিবিএস

গত রাতে ডালিম কল দিয়েছিল, টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট বোট অপারেটর হিসেবে কাজ করে ও। "স্যার, আমি ডালিম। মনে আছে আমাকে? গত বছর হাওর ঘুরতে আমার নৌকা ভাড়া নিয়েছিলেন," বললো ডালিম।

ভালোভাবেই ডালিমকে মনে আছে আমার। অন্তত দুই ডজন মানুষের ধারণক্ষমতা সম্পন্ন তার টুরিস্ট বোটটি, রাতের বেলায় সংখ্যাটি ১ ডজনের কিছু বেশি। সাদামাটা বিছানা আর পরিষ্কার টয়লেটের একটি বোট।

আমি সাথেসাথেই বুঝতে পারি কেন আমাকে কল দিয়েছে। সিলেটে বন্যার প্রকোপ, হয়তো চূড়ান্ত বিপদে পড়েছে সে, সাহায্যের দরকার। 

হাওরের মধ্যে প্রায় ১০০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট ছোট দ্বীপে বাস ডালিম ও তার মতো আরও অনেকের। বছরের বেশিরভাগ সময় এই মানুষগুলোর যে কোনো ছোটখাটো কাজেও নৌকার দরকার পড়ে। শীতকালে পানি নেমে গেলে তারা কিছু ফসল ফলাতে পারে। অন্য সময়, শুধু মাছ ধরে বা পার্শ্ববর্তী সীমান্তের কাছে বালুর খনিতে কাজ করে কিংবা টুরিস্ট বোট চালিয়ে জীবিকা নির্বাহ করে তারা। 

যে ভয় পাচ্ছিলাম, তাই হলো, ডালিম বললো, "দুইদিন আগে বন্যায় আমার ঘর ভেসে গেছে। খাবার, কাপড়-চোপড় কিছুই নাই। বাড়িতে যা টাকা রাখা ছিল তাও আনতে পারিনি। এতো বাজে অবস্থায় না থাকলে আপনাকে কল দিতাম না"। 

ডালিমের মতো মানুষরা এ পানির রাজ্যে ১৫০ বছরের বেশি সময় ধরে বাস করে। যদিও পানিকে সঙ্গী করেই তাদের দিন-যাপন, ও জানালো তাদের গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিও আগে কখনো এমন সর্বনাশা বন্যা দেখেনি। 

"রাতারাতি পানির স্তর বাড়লো, এতো তাড়াতাড়ি যে কোনোমতে নিজেরা বেঁচে আসছি", বললো ডালিম।   

ছবি: টিবিএস

গবাদি পশু, মুরগী, হাঁস আর কুকুর- গ্রামীণ জীবনের নিত্যদিনের অংশ-কী হচ্ছে তারা বুঝে ওঠার আগে সবই ভাসিয়ে নিয়েছে বন্যা। 

"আমাদের টিনের ছাদ পর্যন্ত পানি উঠে গেছে", বললো ডালিম। 

তার আশেপাশের তিনটি দ্বীপ গ্রামে ১২০টি পরিবারের বাস, বন্যার পানির বাড়ার সঙ্গেসঙ্গে তারা সবাই নৌকায় আশ্রয় নেয়। বসে বসে নিজেদের টিন শেডের বাড়ি পানির নিচে তলিয়ে যেতে দেখতে হয় তাদের।   

গ্রামবাসীরা 'হাওর বিলাস' নামের একটি টুরিস্ট রিসোর্ট বানিয়েছিল। রিসোর্টটি ইটের তৈরি, ছাদ টিনের, নির্মাণে কিছুটা আধুনিকতার ছোঁয়াও আছে। এটিও ডুবে গেছে। রিসোর্টটির কাঠামো টিকে আছে, তবে দরজা-জানালা কিছুই নেই। 

এরপর গ্রামবাসী পার্শ্ববর্তী স্কুল, মসজিদ আর সীমান্তবর্তী পাহাড়ে আশ্রয় নেয়। 

কিন্তু তাদের বেশিরভাগের কাছেই ছিল না কোনো কাপড় বা টাকা। 

গত রাতে তাৎক্ষণিকভাবে ডালিমের জন্য সাহায্যের ব্যবস্থা করি আমি। আজ সকালে তার কী অবস্থা জানতে কল দিলাম। 

তখন বাজারে ছিল সে, পরিবারের জন্য খাবার কিনছিল। "পানি কমছে এখন। কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ি-ঘর এখনো পানির নিচে, কবে যেতে পারবো তাও জানিনা", জানালো ডালিম।  

ছবি: টিবিএস

মানুষ এখন একজন আরেকজনের সঙ্গে খাবার ভাগাভাগি করে নিচ্ছে, অপেক্ষায় আছে কখন সাহায্য পৌঁছাবে। সবকিছুরই অভাব এখন সেখানে।

ডালিমের কাছ থেকে তিনটি গ্রামের দুর্দশার কথা জানলাম আমি। কিন্তু বিশাল হাওড়ে গ্রাম আছে ৪৬টি। আপনি কখনো সেখানে গেলে সহজেই বুঝতে পারবেন, এসব কোনো গ্রামই বন্যার করাল গ্রাস থেকে রেহাই পায়নি। 

লেখাটি ইংরেজিতে পড়ুন: Tanguar Haor people never saw a flood like this

Related Topics

টপ নিউজ

টাঙ্গুয়ার / টাঙ্গুয়ার হাওর / বন্যা / সুনামগঞ্জ / বন্যা কবলিত মানুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net