Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নদ-নদীর পানি ধীরগতিতে কমছে, তবে উন্নতি নেই নেত্রকোনার বন্যা পরিস্থিতির

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
21 June, 2022, 03:30 pm
Last modified: 21 June, 2022, 08:33 pm

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন

নদ-নদীর পানি ধীরগতিতে কমছে, তবে উন্নতি নেই নেত্রকোনার বন্যা পরিস্থিতির

প্রায় সাড়ে ৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। ১ লাখ ১৫ হাজার মানুষ বাস করছেন ৩৪২টি আশ্রয়কেন্দ্রে।  
সঞ্জয় সরকার, নেত্রকোনা
21 June, 2022, 03:30 pm
Last modified: 21 June, 2022, 08:33 pm
ছবি-টিবিএস

নেত্রকোনার প্রধান প্রধান নদীগুলোর পানি কিছুটা কমতে শুরু করলেও দুর্গাপুর উপজেলা ছাড়া আর কোথায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উপরন্তু দিনদিনই বাড়ছে বানভাসি মানুষের সংখ্যা। জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, ১০ উপজেলার ৭৫টি ইউনিয়নই এখন বন্যাকবলিত। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। ১ লাখ ১৫ হাজার মানুষ বাস করছেন ৩৪২টি আশ্রয়কেন্দ্রে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত মঙ্গলবারের সর্বশেষ রেকর্ডের বরাতে জানিয়েছেন, সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে কমার গতি খুবই ধীর।

তিনি জানান, কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ৭৯ সেন্টিমিটার, জারিয়া পয়েন্টে কংসের পানি বিপদসীমার ২ সেন্টিমিটার এবং খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্গাপুর সদর এবং বিজয়পুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার অনেক নিচে চলে এসেছে।

নেত্রকোনার পানিবন্দী পরিবার

জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের পরিসংখ্যানে বলা হয়েছে, জেলার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের মধ্যে ৭৫টি ইউনিয়নই বন্যা কবলিত হয়েছে। এরমধ্যে খালিয়াজুরীতে ৬টি, কলমাকান্দায় ৮টি, দুর্গাপুরে ৭টি, মোহনগঞ্জে ৭টি, নেত্রকোনা সদরে ৮টি, বারহাট্টার ৭টি, কেন্দুয়ার ১৩টি, মদনের ৮টি, পূর্বধলার ৪টি ও আটপাড়ার ৭টি ইউনিয়ন রয়েছে। কোনো কোনো উপজেলার ৯৫ ভাগ এলাকাই পানিতে ডুবে গেছে। ১ লাখ ১৫ হাজার মানুষ মোট ৩৪২টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর বাইরে পানিবন্দী অবস্থায় বাড়িতে আছেন ১ লাখ ৯ হাজার ৫৯০টি পরিবারের আরও সোয়া চার লক্ষাধিক লোক। যারা বাড়িতে অবস্থান করছেন, তারা গরু, ছাগল, হাঁস-মুরগি এবং কিছুদিন আগে তোলা বোরো ধান নিয়ে চরম বেকায়দায় পড়েছেন। অনেকের ঘরের ধানের মাচাও তলিয়ে গেছে।

এদিকে বন্যা এবং পাহাড়ী ঢলের কারণে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে ১২টি বৈদ্যুতিক খুঁটি। ঝুঁকির কারণে ৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এজন্যে দুর্গত এলাকার অন্তত ১৭ হাজার পরিবার বিদ্যুৎ পাচ্ছেন না।  রাতে ওই এলাকাগুলো ভূতুড়ে নগরীতে পরিণত হচ্ছে। ফোনে চার্জ দিতে না পারায় বন্ধ হয়ে গেছে অনেকের যোগাযোগ। এদিকে নেত্রকোনা-কলমাকান্দা, নেত্রকোনা-মোহনগঞ্জ এবং নেত্রকোনা-মদনসহ জেলার গ্রামীণ জনপদের বেশিরভাগ সড়ক এবং রাস্তা তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।

হাওরাঞ্চলে ঝড়ো বাতাসের কারণে খালিয়াজুরী, মোহনগঞ্জ ও মদনের হাওর তীরবর্তী গ্রামগুলোতে ঢেউয়ের ভাঙন দেখা দিয়েছে। অনেকে বাঁশ, খড় প্রভৃতির সাহায্যে ভাঙন রোধের চেষ্টা করছেন। নৌকার অভাবে অনেকে হাটেবাজারে যেতে পারছেন না। নৌকার সঙ্কট দেখা দিয়েছে।  দিনমজুর ও খেটেখাওয়া লোকজন বেকার হয়ে পড়ায় অতি কষ্টে দিনাতিপাত করছেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানিয়েছেন, জেলার ১০ উপজেলার জন্য এ পর্যন্ত ৩৩৩ মেট্রিক টন চাল ও ১৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২১২ মেট্রিক টন চাল, ৫ লাখ ৫০ হাজার টাকা ও ২ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

 

 

Related Topics

টপ নিউজ

বন্যা পরিস্থিতি / নেত্রকোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net