Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
চালু হলো ‘মাই কোর্ট’ অ্যাপ: ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ অবস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2022, 11:10 am
Last modified: 12 June, 2022, 11:11 am

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ
  • এক সময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে

চালু হলো ‘মাই কোর্ট’ অ্যাপ: ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ অবস্থা

অ্যাপটির মাধ্যমে প্রাথমিকভাবে আটটি জেলায় এ সেবা পাওয়া যাবে, পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।
টিবিএস রিপোর্ট
12 June, 2022, 11:10 am
Last modified: 12 June, 2022, 11:11 am

এখন থেকে কোনো মামলা সর্বশেষ অবস্থা জানার জন্য আদালতে যেতে হবে না কোনো বিচারপ্রার্থীকে। ঘরে বসেই আদালতে চলমান মামলার আপডেট জানাতে চালু হয়েছে 'মাই কোর্ট' অ্যাপ।

স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোডের পর একটি অ্যাকাউন্ট খুলে করে মামলার নম্বর দিয়ে উচ্চ আদালত ও নিম্ন আদাতের যে কোনো ধরনের মামলার সর্বশেষ অবস্থা জানা যাবে। এই সেবা পাওয়া যাবে এই ঠিকানায়ও- https://causelist.judiciary.org.bd

এছাড়াও মামলার অনলাইন (দৈনন্দিন কার্যতালিকা) কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ডও চালু হয়েছে। কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও মাইকোর্ট মোবাইল অ্যাপ ভিজিট করে তার মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন।

এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে অ্যাপ ও ওয়েবসাইটি শনিবার উদ্বোধন করা হয়েছে। 

আপাতত ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বরিশাল, রংপুর, শেরপুর, রাজবাড়ি, কুস্টিয়া ও নারায়নগঞ্জের সকল আদালতের জন্য এই সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব আদালতের জন্য এই সেবা চালু করা হবে।

কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ ভিজিট করে তাঁর মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন। ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম বাছাই করে বিচারপ্রার্থীগণ তাদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।

জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড বা বিচার বিভাগীয় ড্যাশবোর্ড-এর মাধ্যমে অধস্তন আদালতসমূহে বিচারাধীন এবং নিষ্পত্তি হওয়া মামলা সম্পর্কিত সকল ধরনের উপাত্ত সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা হবে। এতে অধস্তন আদালতের মনিটরিং ও ট্র্যাকিং সিস্টেম হিসেবে এর মাধ্যমে আদালতের প্রকৃত অবস্থা, বিচারকর্মের গতি-প্রকৃতি এবং বিচারিক নানান পরিসংখ্যান জানা যাবে।

এতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, চলতি অর্থবছরে আইন ও বিচার বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগ খাতে আমরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছি। তিনটি ডিজিটাল সেবা উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের এই যাত্রা শুরু হলো। 

বিচার বিভাগকে ডিজিটালাইজড করার জন্য ইতোমধ্যে দুই হাজার ২২৪ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে, শিগগিরই সেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে বলে জানান প্রতিমিন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার। উদ্বোধন অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী অনলাইন বিচারিক সেবাসমূহের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

Related Topics

টপ নিউজ

মাই কোর্ট / অ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ
  • এক সময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net