Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অবশেষে নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2022, 12:15 pm
Last modified: 07 June, 2022, 02:55 pm

Related News

  • হাজার কোটি টাকা দেনায় থাকা সীমা গ্রুপের ভবিষ্যৎ কী!
  • ৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে...
  • অতিরিক্ত অক্সিজেনের চাপেই সিলিন্ডার বিস্ফোরণ, দাবি শ্রমিকদের
  • সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ৩০০ ঘরবাড়ি, ১০ কারখানার ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি 

অবশেষে নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন 

আগুন পুরোপুরি নেভানো যায়নি তবে কন্টেইনারগুলো ঝুঁকিমুক্ত অবস্থায় আছে।
টিবিএস রিপোর্ট
07 June, 2022, 12:15 pm
Last modified: 07 June, 2022, 02:55 pm

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে। 

আজ এক প্রেস ব্রিফিংয়ে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, "ঘটনার পর থেকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে ডিপোতে কেমিক্যালের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য না থাকায় নতুন করে হতাহতের ঘটনা এড়াতে আমাদের সবকিছু দ্রুত করতে হয়েছে। ডিপোতে এখনও বিস্ফোরক রাসায়নিক পদার্থ রয়ে গেছে কিনা তা খুঁজে বের করতে সেনাবাহিনীর একটি দল কাজ করছে।" 

একই সাথে তিনি বিএম ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেন।

আরিফুল ইসলাম বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ১৮-২০টি কনটেইনার থেকে এখনও ধোঁয়া উঠছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।"

কনটেইনারগুলোতে কেমিক্যাল থাকায় ডিপোতে প্রবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী। তবে আরেকটি বিস্ফোরণের আশঙ্কা করছেন আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে খুব সাবধানে এবং পরিকল্পিতভাবে এগোতে হচ্ছে তাদের।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, "বিএম কন্টেইনার ডিপোর কয়েকটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। তবে যেহেতু কতটুকু কেমিক্যাল আছে তা স্পষ্ট জানি না, ফলে খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে।"

গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটে। শতাধিক মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ৪১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।    
 
Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড / কনটেইনার ডিপোতে বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • হাজার কোটি টাকা দেনায় থাকা সীমা গ্রুপের ভবিষ্যৎ কী!
  • ৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে...
  • অতিরিক্ত অক্সিজেনের চাপেই সিলিন্ডার বিস্ফোরণ, দাবি শ্রমিকদের
  • সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ৩০০ ঘরবাড়ি, ১০ কারখানার ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net