Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মানুষ এখন চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 May, 2022, 09:30 pm
Last modified: 28 May, 2022, 09:42 pm

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ
  • তথ্যের অসংগতি: সরকারি তথ্য বলছে মাছ উৎপাদন বেড়েছে, চাষিরা বলছেন কমেছে
  • রোজায় রাজধানীতে কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ

মানুষ এখন চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শনিবার (২৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ ম রেজাউল করিম এ মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট 
28 May, 2022, 09:30 pm
Last modified: 28 May, 2022, 09:42 pm
মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ফাইল ছবি

দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ফলে এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে বলে মন্তব্য করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ ম রেজাউল করিম এ মন্তব্য করেন।

তিনি এমন সময়ে এ দাবি করলেন, যখন নিত্যপণ্যের মূল্যস্ফীতি মানুষের জীবনযাপন দুর্বিষহ করে তুলেছে, অনেকেই এখন খাদ্যসহ দৈনন্দিন অনেক খরচ কমাতে বাধ্য হচ্ছে।

মন্ত্রী বলেন, 'লাইভস্টক সেক্টরের উদ্যোক্তারা বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার পথ দেখানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ভুমিকা রাখছে। সম্ভাবনাময় এ খাতটিকে দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ এখান থেকেই মাংস, দুধ ও ডিমের বড় যোগান আসে। এ খাতে উৎপাদন না হলে দেশে খাদ্য ও পুষ্টির সংকট তৈরি হবে। এ খাত পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।'

অনুষ্ঠানে এলডিডিপি প্রজেক্টের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী এক উপস্থাপনায় তুলে ধরেন, দুধ উৎপাদনে শীর্ষ ৬ দেশের মধ্যে প্রতিবেশী দেশ ভারত এক নম্বরে, যে তালিকায় বাংলাদেশ নেই। তারা নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ের মাধ্যমে এ অবস্থায় এসেছে। এদেশেও দুধ, ডিম ও মাংসের উৎপাদন কয়েকগুণ বাড়ানোর জন্য এলডিডিপি প্রজেক্টের মাধ্যমে কাজ চলছে।

বর্তমানে দুধ থেকে তৈরি পণ্যের প্রক্রিয়াজাতকরণে বাড়তি গুরুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক চাহিদার মাত্র ৪ শতাংশ দুধ উৎপাদন করে নিউজিল্যান্ড। কিন্তু দেশটি দুধ থেকে তৈরি পণ্যের বাজারে ৪০ শতাংশ সরবরাহকারী। আমরাও এখন বিশেষায়িত দুদ্ধজাত পণ্য তৈরিতে বাড়তি গুরুত্ব দেওয়া শুরু করেছি, যাতে করে ভ্যালু অ্যাডিশন বাড়ানো সম্ভব হয়। 

 

Related Topics

টপ নিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় / শ ম রেজাউল করিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ
  • তথ্যের অসংগতি: সরকারি তথ্য বলছে মাছ উৎপাদন বেড়েছে, চাষিরা বলছেন কমেছে
  • রোজায় রাজধানীতে কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net