Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ‘নিজেদের খাবার কমিয়ে সন্তানের জন্য খাবার কিনি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 06:45 pm
Last modified: 27 May, 2022, 10:09 pm

Related News

  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ চাঁদাবাজি, মজুতদারি নিয়ন্ত্রণে ব্যর্থতা: সিপিডি
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: ফরিদা আখতার
  • প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসানো হবে: আসিফ মাহমুদ
  • তাপপ্রবাহের মধ্যে সরবরাহ কমায় বেড়েছে নিত্যপণ্যের দাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ‘নিজেদের খাবার কমিয়ে সন্তানের জন্য খাবার কিনি’

“অফিসের বেতন দিয়ে এখন আর সংসার চলে চলে না। অথচ আমরাই খবর প্রচার করি যে, বেতন বাড়েনি মানুষের!”
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 06:45 pm
Last modified: 27 May, 2022, 10:09 pm
ছবি-মুমিত এম/ফাইল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে বগুড়ার মানুষের খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে, প্রতিদিনের খাবার তালিকা থেকে আমিষ বাদ দিচ্ছে অনেকে, কেউ কেউ সন্তানের খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। 

করোনাকালে নিজের গার্মেন্টস আইটেমের দুটি দোকান বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে খন্ডকালীন চাকরি শুরু করেন বগুড়ার নাটাইপাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়া। তিনি জানান, বাড়িতে বাবা-মা, স্ত্রী আর দেড় বছরের এক সন্তান আছে তার।

সন্তানের দুধসহ অন্যান্য খাবারের পেছনে প্রতি মাসে অন্তত ৩ হাজার টাকা খরচ হয় তার। 

"সব কিছুর দাম বাড়তি, আয় কম, সংসারের অন্য খাতেও খরচ বাড়ছে। সন্তানের খাবার কিনতে সমস্যা হচ্ছিল। এ কারণে আমি ও আমার স্ত্রী নিজেদের খাবার কমিয়েছি। আমাদের খাবার থেকে বাঁচানো টাকা দিয়ে সন্তানের জন্য খাবার কিনি এখন", বলেন কিবরিয়া।

কয়েক মাস আগেও অফিস শেষে বাসায় ফেরার পথে সন্তানদের জন্য বিভিন্ন রকমের খাবার কিনতেন মামুনুর রশিদ। 

বেসরকারি এই চাকরিজীবী বলেন, "সন্তানরা স্কুলে যায়, তাদের পড়াশোনা করানো কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। চিন্তায় ঘুম আসে না, সন্তানদের প্রাইভেট, স্কুলের বেতন কীভাবে পরিশোধ করব? এখন ইচ্ছে থাকলেও বাচ্চাদের জন্য ফল কিনতে পারছি না। সব দিকে খরচ কমিয়ে টেনেটুনে সংসার চালানো লাগছে।"

বেসরকারি টেলিভিশনের এক গণমাধ্যমকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, অফিসের বেতন দিয়ে এখন আর সংসার চলে চলে না। 

"জমানো টাকা ভেঙে খাচ্ছি। এখন শঙ্কায় গচ্ছিত টাকা করে যেনো শেষ হয়ে যায়। এক ছেলে দুই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত, তাকে এখন একজনের কাছে পড়াই। স্কুলের বেতন, বই-খাতা কেনা সবকিছুই এখন জুলুম হয়ে যাচ্ছে। অথচ আমরাই খবর প্রচার করি যে, বেতন বাড়েনি মানুষের!"

কলোনী এলাকার বাসিন্দা আসাফ-উদ-দৌলা নিওন বলেন, "সংসার চালাতে এখন শখের কবুতর বিক্রি করতে হচ্ছে। টাকার অভাবে মোটরসাইকেলের টায়ার কিনতে পারছি না। সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার দিকে লক্ষ্য রেখে এগুলো বন্ধ রাখতে হচ্ছে।"

বগুড়ার নওদাপাড়া এলাকায় একটি ক্যাফেতে বসে ভারতীয় ভিসা প্রসেসিংয়ের কাজ করেন কল্যাণ দাস।

"এখন মাছ-মাংসের বদলে তিনবেলা ভাজি, ভর্তা খাওয়া হচ্ছে। আগে কয়েক পদের রান্না হলেও এখন এক তরকারিই পাতে জুটছে", বলেন তিনি। 
 

Related Topics

টপ নিউজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি / শিশুখাদ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ চাঁদাবাজি, মজুতদারি নিয়ন্ত্রণে ব্যর্থতা: সিপিডি
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: ফরিদা আখতার
  • প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসানো হবে: আসিফ মাহমুদ
  • তাপপ্রবাহের মধ্যে সরবরাহ কমায় বেড়েছে নিত্যপণ্যের দাম

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net