Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল : জাফরুল্লাহ চৌধুরী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 May, 2022, 07:00 pm
Last modified: 16 May, 2022, 07:01 pm

Related News

  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • ১৯৭৯ সালের পর প্রথম ‘সরাসরি আলোচনায়’ বসল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল : জাফরুল্লাহ চৌধুরী

জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, স্বাধীন জাতিসত্তা হিসেবে টিকে থাকতে হলে বাংলাদেশকে ভারত থেকে ভিন্ন চিন্তা করে এগোতে হবে। 
টিবিএস রিপোর্ট 
16 May, 2022, 07:00 pm
Last modified: 16 May, 2022, 07:01 pm

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ভারতকে এশিয়ার ইসরায়েল হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসরায়েলের মত অমানবিক ঘটনা প্রতিদিনই এ অঞ্চলে ঘটিয়ে চলেছে ভারত। 

আজ সোমবার (১৬ মে) বিকেলে ৪৬তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজশাহীতে লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় দেওয়া বক্তেব্য তিনি এসব কথা বলেন। 

৪৬তম ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির আহবায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রকৌশলী মো ইনামুল হক, রাস্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুকসহ প্রমুখ।

জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, একাত্তরে যুদ্ধকালীন সময়ে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ গুলি লেগে আহত হয়েছিলেন। তখন তাকে দেখতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভারতের লখনৌ গিয়েছিলেন। 

তিনি বলেন সেখানে খালেদ মোশাররফ তাকে বলেন যে ভারত আমাদেরকে সিকিম বানাতে চাচ্ছে। 

"খালেদ মোশাররফ পরামর্শ দেন আমাদের যুদ্ধ করতে হবে ভারত থেকে নয়, অন্য কোথাও থেকে। ভারতের মতলব ভিন্ন, তারা আমাদেরকে স্বাধীন হতে দেবে না।"

জাফরুল্লাহ চৌধুরী বলেন খালেদ মোশারফের কথাই প্রতিধ্বনিত হয়েছে পরবর্তীতে। 

"ভারত ফারাক্কা ও তিস্তায় পানি প্রত্যাহার করে নিয়েছে, এখন তারা বলছে গম দেবে না। এশিয়ার ইসরাইল হলো ভারত। ইসরাইল যেভাবে এক সাংবাদিককের পোশাকে প্রেস লেখা থাকা সত্ত্বেও গুলি করে হত্যা করেছে,  ভারতও এরকম ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীকে তারা মারে না, তাকে অন্তরীণ করে রাখে। তার চারদিকে ভারতীয় মোসাহেব ঘিরে থাকে, আমাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে দেয় না, আমাদের গণতন্ত্রকে তারা হত্যা করেছে।"

তিনি বলেন, স্বাধীন জাতিসত্তা হিসেবে টিকে থাকতে হলে বাংলাদেশকে ভারত থেকে ভিন্ন চিন্তা করে এগোতে হবে। 

জাফরুল্লাহ চৌধুরী ফারাক্কা লংমার্চ এর নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করে বলেন যে, ভাসানী এখনও বঞ্চিত মানুষের নেতা। 

"তিনি ১৯৫৭ সাল থেকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলে এসেছেন এবং সেজন্য ভারতীয় চর হিসেবে আখ্যা পেয়েছিলেন। "

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জাফরুল্লাহ চৌধুরী। 

মিছিল শেষে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। মাদ্রাসা ময়দানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লংমার্চে অংশ নিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরী / ফারাক্কা লংমার্চ দিবস / ভারত / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • ১৯৭৯ সালের পর প্রথম ‘সরাসরি আলোচনায়’ বসল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net