Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পশ্চিমবঙ্গে ৩ দিনের রিমান্ডে পিকে হালদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2022, 12:05 pm
Last modified: 15 May, 2022, 12:11 pm

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

পশ্চিমবঙ্গে ৩ দিনের রিমান্ডে পিকে হালদার

গতকাল ভারতে পিকে হালদার এবং তার স্ত্রী, ভাই ও আইনজীবী সুকুমারসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 
টিবিএস রিপোর্ট
15 May, 2022, 12:05 pm
Last modified: 15 May, 2022, 12:11 pm
গ্রেপ্তার হওয়ার পর পি কে হালদার। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের এক আদালত পিকে হালদারকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (১৪ মে) উত্তর ২৪ পরগনার একটি আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছিল, আজ রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়। 

গতকাল ভারতে পিকে হালদার এবং তার স্ত্রী, ভাই ও আইনজীবী সুকুমারসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার (১৪ মে) কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত নয়টি জায়গায় একাধিক অভিযান চালানোর সময় ভারতের অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে।

উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন পিকে হালদার।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন,  তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

পি কে হালদার ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে বাস করছিলেন। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ডসহ প্যান ও আধার কার্ড সংগ্রহ করে তিনি শিবশঙ্কর হালদার নাম ব্যবহার করছিলেন বলে জানানো হয়েছে ইডির এক বিবৃতিতে।

ইডি কর্মকর্তারা জানতে পেরেছেন যে, এসব কার্ড ব্যবহার করে সন্দেহভাজনরা ভারতে কোম্পানি খুলেছিলেন। এছাড়া কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থাবর সম্পত্তিও কেনেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আত্মসাৎ করা অর্থ অন্যান্য দেশেও পাচার করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রে বলা হয়েছে, পলাতক পি কে হালদার নিজের নামে বিভিন্ন অবৈধ উপায়ে এবং বিভিন্ন আসল ও ভুয়া কোম্পানি ও ব্যক্তির নামে প্রায় ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অবৈধ সম্পদের অবস্থান গোপন করতে ১৭৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করেন পি কে হালদার। এসব অ্যাকাউন্টে তিনি ৬ হাজার ৮০ কোটি টাকা জমা রাখেন এবং নিজ নামে ও বেনামে ৬ হাজার ৭৬ কোটি টাকা উত্তোলন করেন।

দুদকের তথ্যানুসারে, পি কে হালদার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্তত ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।

দুদক সূত্র জানায়, তদন্তে তারা এখন পর্যন্ত যে পরিমাণ আত্মসাৎ করার কথা জানতে পেরেছে, সেই পরিমাণ আরও বাড়তে পারে।
 

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / ভারত / রিমান্ড / গ্রেপ্তার / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net