Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ভারতে গ্রেপ্তার পি কে হালদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2022, 04:50 pm
Last modified: 14 May, 2022, 07:37 pm

Related News

  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

ভারতে গ্রেপ্তার পি কে হালদার

উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে ভারতীয় নাগরিক সেজে আত্মগোপন করে ছিলেন পিকে হালদার।
টিবিএস রিপোর্ট
14 May, 2022, 04:50 pm
Last modified: 14 May, 2022, 07:37 pm
গ্রেপ্তার হওয়ার পর পি কে হালদার। ছবি: সংগৃহীত

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার (১৪ মে) কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত নয়টি জায়গায় একাধিক অভিযান চালানোর সময় ভারতের অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকেও গ্রেপ্তার করে।

উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন পিকে হালদার।

অভিযানে পি কে হালদারসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সব সন্দেহভাজনই জালিয়াতি করে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র নিয়েছিলেন।

তিনি আরও জানান, 'কেবল কাগজে-কলমে অস্তিত্ব আছে, এমন কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছিল এই অর্থ। প্রতারিত হয়েছে বুঝতে পেরে, ব্যাংকগুলো বাংলাদেশ পুলিশের আর্থিক গোয়েন্দা ইউনিটকে তা জানায়। পরে বাংলাদেশ পুলিশ ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে।'

পি কে হালদার ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে বাস করছিলেন। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ডসহ প্যান ও আধার কার্ড সংগ্রহ করে তিনি শিবশঙ্কর হালদার নাম ব্যবহার করছিলেন বলে জানানো হয়েছে ইডির এক বিবৃতিতে।

ইডি কর্মকর্তারা জানতে পেরেছেন যে, এসব কার্ড ব্যবহার করে সন্দেহভাজনরা ভারতে কোম্পানি খুলেছিলেন। এছাড়া কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থাবর সম্পত্তিও কেনেন।


  • আরও পড়ুন: এক ধুরন্ধর অর্থপিশাচের ৩,৬৩৪ কোটি আত্মসাতের কাহিনী

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আত্মসাৎ করা অর্থ অন্যান্য দেশেও পাচার করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রে বলা হয়েছে, পলাতক পি কে হালদার নিজের নামে বিভিন্ন অবৈধ উপায়ে এবং বিভিন্ন আসল ও ভুয়া কোম্পানি ও ব্যক্তির নামে প্রায় ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অবৈধ সম্পদের অবস্থান গোপন করতে ১৭৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করেন পি কে হালদার। এসব অ্যাকাউন্টে তিনি ৬ হাজার ৮০ কোটি টাকা জমা রাখেন এবং নিজ নামে ও বেনামে ৬ হাজার ৭৬ কোটি টাকা উত্তোলন করেন।

দুদকের তথ্যানুসারে, পি কে হালদার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্তত ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।


  • আরও পড়ুন: ভূয়া এনআইডিতে অস্তিত্বহীন ব্যক্তির নামেও টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার

দুদক সূত্র জানায়, তদন্তে তারা এখন পর্যন্ত যে পরিমাণ আত্মসাৎ করার কথা জানতে পেরেছে, সেই পরিমাণ আরও বাড়তে পারে।

পি কে হালদার আইএলএফএসএল থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, এফএএস ফাইন্যান্স থেকে ২ হাজার ২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে আড়াই হাজার কোটি টাকা এবং পিপলস লিজিং থেকে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব ঋণের বিপরীতে বলতে গেলে কোনো বন্ধকই নেই। তাই ঋণ পুনরুদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে দুদক।

তদন্ত শেষে দুদক ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করেছে।

Related Topics

টপ নিউজ

পি কে হালদার / অর্থপাচার / এনআরবি গ্লোবাল ব্যাংক / জালিয়াতি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net