Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
দাম বেড়েছে ডিম-মসুর-পেঁয়াজ-রসুনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 May, 2022, 05:20 pm
Last modified: 13 May, 2022, 05:36 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

দাম বেড়েছে ডিম-মসুর-পেঁয়াজ-রসুনের

প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গত সপ্তাহে দাম ছিল ১০০ টাকা। পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে  ৪৫ টাকায়। 
টিবিএস রিপোর্ট 
13 May, 2022, 05:20 pm
Last modified: 13 May, 2022, 05:36 pm
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে ডিম, মসুর ডাল, পেঁয়াজ, রসুন ও আরও কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে।

আজ শুক্রবার মগবাজারের খুচরা দোকানসহ রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গত সপ্তাহে দাম ছিল ১০০ টাকা। 

পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে  ৪৫ টাকায়। 

মসুর ডাল কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। দেশি রসুনের দাম প্রায় দ্বিগুন হয়ে কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

মগবাবাজার বৌবাজারের হৃদয় জেনারেল স্টোরের বিক্রেতা মোহম্মদ হৃদয় বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। 

"বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও বেশি দামে হচ্ছে," বলেন তিনি।  

রাজধানীর কারওয়ান বাজারে ডিম কিনতে আসা হান্নান সিকদার বলেন, তেলের দাম বাড়তি, ডিমের দামও বেড়েছে। 

"তার ওপর ডালের দামও বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বড়লে খাবো কী। আমাদের আয় তো বাড়াতে পারছি না। এখন তাই কম কম খেতে হচ্ছে আমাদের। আগে সপ্তাহে ৪ টি ডিম খেলেও এখন সপ্তাহে খাচ্ছি ২টি ডিম।"

দাম বাড়তি হলেও দীর্ঘদিন সয়াবিন তেলের সংকট থাকার পর শুক্রবার খুচরা বাজার ও অলিগলির দোকানে পাওয়া যাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। 

রাজধানী শ্যামবাজার পাইকারি বিক্রিতা মেসার্স আলী ট্রেডার্স এর মালিক মোহাম্মদ শামসুর আহমেদ জানান, দেশি রসুনের দাম বেড়েছে। 

"এখন ৭০ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে", দাম বাড়তি হওয়ার কারণ হিসেবি তিনি বলেন, সরবরাহের চেয়ে চাহিদা বেশি ।  

আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে, এর প্রভাবে দাম বেড়েছে।
 
শামসুর আহমেদ বলেন, দেশে কোন পেঁয়াজের সংকট নেই। 

"ভোক্তারা মনে করেছে আমদানি বন্ধ, তাই দাম বেড়ে যেতে পারে এই ভয়ে তারা বেশি করে কিনছেন। এতে চাহিদা বেড়ে গেছে।" 

পাইকারিতে গতকাল ৩৪ টাকা ও আজ শুক্রবার ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / রসুন / ডিম / দ্রব্যমূল্য / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net