Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
খুলনা-মোংলা রেল সংযোগ: প্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশ, চালু হবে ডিসেম্বরের মধ্যে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2022, 10:00 am
Last modified: 05 May, 2022, 01:32 pm

Related News

  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

খুলনা-মোংলা রেল সংযোগ: প্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশ, চালু হবে ডিসেম্বরের মধ্যে

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের ছোট বড় মিলিয়ে ৩১টি ব্রিজ ও ১০৮টি কালভার্ট নির্মাণকাজ শেষ হয়েছে। রূপসা নদীর ওপর রেলসেতুর কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 May, 2022, 10:00 am
Last modified: 05 May, 2022, 01:32 pm
ছবি- টিবিএস

খুলনা-মোংলা রেললাইন প্রকল্প চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

খুলনা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইনের নির্মাণকাজ চলছে দ্রুতগতিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রকল্পের সার্বিক কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে।

বাকি কাজ শেষে এ বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী খুলনা-মোংলা রেলপথের উদ্বোধন করবেন বলে আশা করছে রেলওয়ে বিভাগ। আর এরমধ্য দিয়েই দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলার সময়, প্রকল্প পরিচালক (পিডি) আরিফুজ্জামান বলেন, "বর্তমানে প্রকল্পের নির্মাণ অগ্রগতি ৯০ শতাংশ। ডিপিপি অনুযায়ী বেঁধে দেওয়া সময় আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। কাজ দ্রুত গতিতে চলছে। আশাকরি এই সময়ই কাজ শেষ করতে পারবো।"

করোনাকালে ভারত থেকে মালামাল আসতে ও নানা সংকটে শুরুতেই নির্মাণকাজে বিলম্ব হয়েছে বলে জানান তিনি।

"সিগন্যালিং কাজের জন্য দুবার দরপত্র আহ্বান করেছি। কিন্তু কোনো বিদেশি ঠিকাদার ওই টাকায় মিলছে না। তবে দেশি ঠিকাদার পাওয়া সম্ভব। তাই দেশি ঠিকাদার দিয়ে ওই কাজ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছি," বলেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের (বিআর) মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, "যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি করতে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেললাইন প্রকল্পটি ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়।"

জমি অধিগ্রহণ, রেললাইন, রেলসেতু নির্মাণসহ সমগ্র প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। এরপর পাঁচবার সময় বাড়িয়ে সর্বশেষ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

এরইসঙ্গে ব্যয় বেড়ে দাঁড়িছে ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।

চলমান এ প্রকল্পের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার বলরাম দে জানান, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের ছোট বড় মিলিয়ে ৩১টি ব্রিজ ও ১০৮টি কালভার্ট নির্মাণকাজ শেষ হয়েছে। রূপসা নদীর ওপর রেলসেতুর কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। পাইলিংয়ের কাজও প্রায় শেষ হয়েছে। এরপর মাত্র দুটি স্প্যান জোড়া লাগবে। এছাড়া এখনো ৯টি রোড আন্ডারপাসের কাজ বাকি আছে। এগুলোর ড্রয়িং হাতে এলেই দ্রুত কাজ শেষ করা হবে।

মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, "খুলনা-মোংলা রেললাইন সংযুক্ত হলে মোংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়ার পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক রেলওয়ে পরিবহন সুবিধায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।"

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বলেন, "পদ্মাসেতু চালুর পাশাপাশি মোংলা বন্দরে রেলপথ যুক্ত হলে মোংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। একইসাথে খানজাহান আলী বিমানবন্দর এবং চাহিদামতো গ্যাস মিললে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবেন। খুলনার হিমায়িতমৎস্য, পাট ও পর্যটনশিল্প থেকে আয় আরও বাড়বে। দক্ষিণাঞ্চল হবে দেশের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল।"

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা জানান, ডিসেম্বরে চলমান এ প্রকল্পটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের গতি আরও সঞ্চার হবে।

"ইতোমধ্যে আমরা বন্দরের নাব্যতা সংকট কাটিয়ে উঠেছি। পদ্মা সেতু চালুর ফলে রাজধানী ঢাকার সবথেকে কাছের এ বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য কয়েকগুণ বৃদ্ধি পাবে," যোগ করেন তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, "মোংলা বন্দরের সঙ্গে রেলপথে যুক্ত হবে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির রেলযোগাযোগ। ফলে দেশের মধ্যেসহ কমখরচে ভারত, নেপাল ও ভুটানের মালামাল পরিবহন সহজ হবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কনটেইনার সার্ভিসও বাড়বে।"

স্থানীয় সংসদ সদস্য এবং বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, পদ্মাসেতু চালুর পাশাপাশি মোংলা বন্দরে রেলপথ যুক্ত হলে মোংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বাড়বে। ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে ব্যবধান অনেক কমবে। সময় ও খরচ কমে যাওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবেন।

 

 

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / মোংলা / খুলনা-মোংলা রেল / খুলনা / রেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net