Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
করোনার তীব্রতা কমায় স্বস্তিতে ঈদ উদযাপন করছেন চিকিৎসক, নার্সরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2022, 05:40 pm
Last modified: 03 May, 2022, 05:40 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

করোনার তীব্রতা কমায় স্বস্তিতে ঈদ উদযাপন করছেন চিকিৎসক, নার্সরা

কোভিডের কারণে ২০২০ সাল থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি দেওয়া হয়নি। এবার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই।
টিবিএস রিপোর্ট
03 May, 2022, 05:40 pm
Last modified: 03 May, 2022, 05:40 pm
সংগৃহীত প্রতীকী ছবি

২০২০ সালের শুরুর দিকে বিশ্বে করোনার প্রাদুর্ভাব হয়। এর পরের দু-বছর মহামারিতে বিপর্যস্ত ছিল বিশ্ব। মহামারি শুরুর এই প্রথম স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করছেন দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আসাদুল মজিদ নোমান। গত দু-বছর ধরে ঈদের দিনও হাসপাতালে ডিউটি করতে হয়েছে তাকে।

ডিউটি শেষে পরিবারের সঙ্গে দেখা করার আগে তাকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।

তবে এ বছর ছুটি পেয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন তিনি।

ডা. নোমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঈদের ছুটিতে রোগীর চাপ কম। দুই বছর পর কোয়ারেন্টিন, আইসোলেশন ছাড়া স্বস্তির ঈদ পেলাম। এখন আমাদের কয়েকজন কলিগ রোস্টার বেসিসে ডিউটি পালন করছেন।'

ডা. নোমানের মতোই অধিকাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দুই বছর পর ঈদের ছুটি পেয়েছেন।

কোভিডের কারণে ২০২০ সাল থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি দেওয়া হয়নি। এবার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই।

তাই সেই অনুযায়ীই স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে। বেশিরভাগ হাসপাতালেই দায়িত্ব পালন করছেন হিন্দু ধর্মালম্বী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

ডাক্তার-নার্সদের মত গত দুই বছর ঈদের দিনও কোভিডের স্যাম্পল টেস্টে ব্যস্ত ছিলেন ভাইরোলজিস্ট ও টেকনোলজিস্টরা। এ বছর স্বস্তিতে ঈদ উৎযাপন করতে পারছেন তারাও।

ন্যাশনাল ইন্সটিটিউট অভ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক আরিফা আকরাম টিবিএসকে বলেন, 'কোভিডের মধ্যে হওয়া প্রথম ঈদের দিন আমি একাই ২ হাজার স্যাম্পল টেস্ট পরীক্ষা করেছি।

'গত দুই বছর ঈদের দিনও আমরা স্যাম্পল টেস্টে ব্যস্ত ছিলাম। তবে এবার সংক্রমণ কমায় কিছুটা স্বস্তিতে আছি। তবে কোনো ইমার্জেন্সি প্রয়োজন হলে আমি ল্যাবে যাব।'

ঈদের ছুটির মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত এডিজি (প্রশাসন) হিসেবে ঈদের দিন সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন অধ্যাপক ডা. আহমেদুল কবির।

হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী হাসপাতালে রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঈদের ছুটিতে হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকলেও জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।

Related Topics

টপ নিউজ

চিকিৎসা সেবা / স্বাস্থ্য খাত / করোনা / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net