Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
স্বস্তি ফিরেছে তেঁতুলতলায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2022, 09:00 pm
Last modified: 30 April, 2022, 11:52 am

Related News

  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ছুটির দিনে খেলার মাঠ উন্মুক্ত রাখাসহ একাধিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • মাঠ থেকে মোবাইল: হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার জায়গায় যেভাবে অনলাইন গেমস
  • কৃত্রিম টার্ফ: মাঠে বা ছাদে, নকল ঘাসে

স্বস্তি ফিরেছে তেঁতুলতলায়

তবে জায়গাটি পুলিশের মালিকানায় থাকায় এটি মুক্ত করে দেয়ার দাবি এখনো জানাচ্ছেন স্থানীয়রা।
টিবিএস রিপোর্ট
29 April, 2022, 09:00 pm
Last modified: 30 April, 2022, 11:52 am

দীর্ঘ তিন মাস নানা নাটকীয়তার পর মাঠে থানা ভবন নির্মাণ না করার সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে কলাবাগানের তেঁতুলতলা মাঠ এলাকায়। তবে জায়গাটি পুলিশের মালিকানায় থাকায় এটি মুক্ত করে দেয়ার দাবি এখনো জানাচ্ছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার এখানে থানা ভবন না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর রাতেই মাঠ থেকে পুলিশ সদস্যরা চলে যান। সঙ্গে নিয়ে যান নির্মাণ সামগ্রী ও চেয়ারসহ তাদের ব্যবহার্য জিনিসপত্র। 

শুক্রবার দুপরের পর মাঠ অনেকটাই ফাঁকা থাকলেও বিকেলের দিকে স্থানীয় শিশু-কিশোররা খেলতে আসে। সঙ্গে অভিবাবকদেরও হাঁটাহাঁটি করতে দেখা গেছে।

তবে পুলিশের তোলা দেয়াল ভেঙে ফেলা হবে কি না, এ বিষয়ে জানতে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

সৈয়দা রত্না টিবিএসকে বলেন, 'আমি এতদিন স্থানীয়দের নিয়ে আন্দোলন করেছি। এরপর আমার সাথে সবাই এক হয়েছিল। এখন মাঠটি সবার। মাঠটি নিয়ে কার কী প্রত্যাশা সেটা সবাই বলবে। এখন শুধু আমি একা বলতে চাই না।'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ২০ কাঠা পরিমাণের অব্যবহৃত এই জায়গাটি প্রায় ৫০ বছর ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এবং খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ২০২০ সালে স্থানটি থানার জন্য নির্ধারণের পর এলাকাবাসী প্রতিবাদ শুরু করে। চলতি বছরের ৩১ জানুয়ারি মাঠটিতে কাঁটাতার দেওয়া হয়। একই সঙ্গে কলাবাগান থানার কয়েকজন পুলিশ সদস্য রুটিন করে মাঠ পাহারা দিতে শুরু করেন। 
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শিশুরা খেলতে গেলে তাদের কান ধরে ওঠবস করান তারা। সেইসঙ্গে তারা যেন আর কখনও ওই মাঠে খেলতে না যায় সেজন্য শিশুদের ভয় দেখানো হয়। এ ঘটনায় কলাবাগান থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। 

এরপর থেকেই স্থানীয়রা জায়গাটি রক্ষার দাবিতে সৈয়দা রত্নার নেতৃত্বে 'তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবী' ব্যানারে আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় গত রোববার প্রতিবাদে নামলে কিশোর ছেলেসহ ১৩ ঘণ্টা থানায় আটকে রাখা হয় রত্নাকে। পরে তীব্র সমালোচনার মুখে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। 

এরপর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আন্দোলনকারীরা অনেকটা ঢিলেঢালা অবস্থানে ছিল। কিন্ত এরপর আরও গতি নিয়ে চলছিল সেই মাঠে ভবন নির্মাণের কাজ। বুধবার মাঠের একাংশে পিলারের কাজ শেষ করে ইটের দেয়াল নির্মাণের কাজ চলতে থাকে।  

এমন পরিস্থিতে নড়েচড়ে বসেন মানবাধিকার কর্মী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয়রা। তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক বসেন তিন বিশিষ্ট নাগরিক। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন জানান। তবে ওই দিন রাতেই মাঠের এক অংশে দেয়াল তোলে পুলিশ।  

এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাঠটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত রাখার ঘোষণা আসে।

Related Topics

টপ নিউজ

তেঁতুলতলা / তেঁতুলতলা খেলার মাঠ / তেঁতুলতলা মাঠ / খেলার মাঠ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ছুটির দিনে খেলার মাঠ উন্মুক্ত রাখাসহ একাধিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • মাঠ থেকে মোবাইল: হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার জায়গায় যেভাবে অনলাইন গেমস
  • কৃত্রিম টার্ফ: মাঠে বা ছাদে, নকল ঘাসে

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net