Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন জীবন বলী

বাংলাদেশ

আবু আজাদ
26 April, 2022, 12:50 pm
Last modified: 26 April, 2022, 12:54 pm

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা

জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন জীবন বলী

বলীখেলায় পা ধরতে পারে না। মাথা দিয়ে মারতে পারে না। এই দুটি অপরাধ করার কারণে দুইজনকে বারবার সাবধান করা হয়।
আবু আজাদ
26 April, 2022, 12:50 pm
Last modified: 26 April, 2022, 12:54 pm
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের জীবন বলী। তিন দফায় প্রায় ৪০ মিনিটের খেলায় কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে তিন পয়েন্টে হারিয়ে জীবন চ্যাম্পিয়ন হয়েছেন।

আজ সোমবার লালদীঘি চত্বরে অনুষ্ঠিত ফাইনালে রেফারি আবদুল মালেক জীবনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

এর আগে জব্বারের বলীখেলার ১০৯তম আসর, সাতকানিয়ায় মক্কার বলীখেলা এবং পটিয়ার বলীখেলায়ও চ্যাম্পিয়ন হন জীবন বলী। তার পুরো নাম তারেকুল ইসলাম। চকরিয়ায় উপজেলা প্রশাসনের কর্মচারী জীবন সারাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বলী ধরে বেড়ান। 

চ্যাম্পিয়ন হয়ে দারুণ উচ্ছ্বসিত জীবন বলী। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‌'আমি অত্যন্ত আনন্দিত। দুই বছর পর প্রাণের মেলায় ফিরেই চ্যাম্পিয়ান হলাম।  এই খেলায় চ্যাম্পিয়ন হওয়াটা স্বপ্নের মতো।' 

এর আগে বলীখেলা এবং মেলায় হাজার হাজার লোকসমাগম ঘটে। তবে গতকাল সবার কেন্দ্রবিন্দুতে ছিল বলীখেলার মঞ্চ। লালদিঘীর চৌরাস্তার মাঝখানে চৌকির ওপর উঁচু একটি রিং বানানো হয়। এবারের বলীখেলায় মোট ৭২ জন বলী অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন বয়সী বলী ছিলেন।

বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন বলীকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপ বলীকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন ও রানারআপের বাইরে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীকে যথাক্রমে ছয় ও পাঁচ হাজার টাকায় পুরস্কৃত করা হয়।

প্রথম রাউন্ডের পর চ্যালেঞ্জ রাউন্ডে অংশ নেন আটজন বলী। প্রথম সেমিফাইনালে মোকাবিলা করেন তারেকুল ইসলাম জীবন ও মমিন। এতে জীবন জয় পেয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।

ফাইনালের দ্বৈরথটি হয় প্রায় ৪০ মিনিটের। শাহজালালকে ফেলতে পারেননি জীবন। তবে কৌশলগত কারণে তিন পয়েন্টে এগিয়ে থাকায় জীবনকে বিজয়ী করা হয়। এর আগে তিন দফা খেলা অনুষ্ঠিত হলেও কেউ কাউকে হারাতে পারেনি।

এদিকে শাহাজালাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমাকে জীবন ফেলতে পারেনি।'

অভিযোগ প্রসঙ্গে প্রধান রেফারি আবদুল মালেক বলেন, 'বলীখেলায় পা ধরতে পারে না। মাথা দিয়ে মারতে পারে না। এই দুটি অপরাধ করার কারণে দুইজনকে বারবার সাবধান করা হয়। কিন্তু কৌশলগত পয়েন্টে এগিয়ে থাকায় জীবনকে জয়ী ঘোষণা করা হয়।

১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। শত বছর পেরিয়ে বর্তমানে দেশের অন্যতম ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও। 
 
 

Related Topics

টপ নিউজ

জব্বারের বলীখেলা / ঐতিহ্যবাহী খেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • জব্বারের বলীখেলায় বাঘা শরিফের টানা তৃতীয় শিরোপা, রানার আপ রাশেদ বলী
  • জব্বারের বলীখেলায় প্রথম অংশগ্রহণেই বাজিমাত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী তৌফিকের
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ
  • ১১৬তম জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না বৈশাখী মেলা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net