Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2022, 11:35 am
Last modified: 06 April, 2022, 11:39 am

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

সংলাপের জন্য আমন্ত্রিতদের মধ্যে ১৯ জন বাংলা পত্রিকার এবং ৪ জন ইংরেজি পত্রিকার সম্পাদক।
টিবিএস রিপোর্ট
06 April, 2022, 11:35 am
Last modified: 06 April, 2022, 11:39 am

ছবি- টিবিএস

নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আজ (৬ এপ্রিল) বেলা ১১টায় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে আজ বুধবার সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সংলাপের জন্য আমন্ত্রিতদের মধ্যে ১৯ জন বাংলা পত্রিকার এবং ৪ জন ইংরেজি পত্রিকার সম্পাদক।

এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিক এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। সংলাপে এখন পর্যন্ত উপস্থিত আছেন ২৩ জন।

মূলত নির্বাচন নিয়ে সাংবাদিকদের পরামর্শ নিতেই সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই সংলাপের আয়োজন। এর আগে বিগত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় সংলাপে বসেছে কমিশন।

ছবি- টিবিএস

আমন্ত্রিত ২৩ সম্পাদক

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাগরণ সম্পাদক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, মানবকণ্ঠ সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, আমার সংবাদ সম্পাদক মো. হাশেম রেজা, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন ও বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার।

ইংরেজি দৈনিকগুলোর মধ্যে রয়েছেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউএজ সম্পাদক নূরুল কবীর।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাসগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক ও ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নানকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ৪ কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।
 

Related Topics

টপ নিউজ

ইসি গঠন / সংলাপ / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net