Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
কলকাতা বন্দরে হেলে পড়লো বাংলাদেশি কার্গো

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
25 March, 2022, 09:10 am
Last modified: 25 March, 2022, 10:06 am

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছেলেকে ফিরে পাওয়ার আকুতি অপহৃত নাবিক তারেকুলের বাবার

কলকাতা বন্দরে হেলে পড়লো বাংলাদেশি কার্গো

৪৫টি কন্টেইনারের মধ্যে ১৮টি ডুবে গেছে এবং আরও ১০টি কন্টেইনার পানিতে ভাসছে।
টিবিএস ডেস্ক
25 March, 2022, 09:10 am
Last modified: 25 March, 2022, 10:06 am

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি জেটিতে মেরিনট্রাস্ট ১ নামক একটি বাংলাদেশি বেসরকারি কার্গো জাহাজ হেলে পড়ে। এতে ডুবে যায় জাহাজের এক পাশ; ডুবে গেছে বেশ কিছু কন্টেইনারও।

তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় সময় সকাল ৯টায় এসপিএম বন্দরের ৫ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, "মালামাল বোঝাই করার সময় জাহাজটি হেলে পড়ে। এসপিএম বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।"

ওভারলোডিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

৮৩ মিটার দীর্ঘ কার্গো জাহাজটি ২০১৮ সালে নির্মিত হয়। জাহাজটি ২০ মার্চ কলকাতা থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল।

ভারতীয় টিভি চ্যানেল জি-নিউজ জানিয়েছে, মেরিনট্রাস্ট ০১ জাহাজে ৪৫টি কন্টেইনার ছিল যার মোট ওজন ছিল ৩০৮৯ টন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ৪৫টি কন্টেইনারের মধ্যে ১৮টি ডুবে গেছে এবং আরও ১০টি কন্টেইনার পানিতে ভাসছে। এসপিএম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেছে তারা।

কার্গো জাহাজটির মালিক মেরিন ট্রাস্ট লিমিটেড সাধারণত অভ্যন্তরীণ সামুদ্রিক রুটের মাধ্যমে কন্টেইনার পরিবহন করে। ভারত-বাংলাদেশ শিপিং প্রটোকল চুক্তির আওতায় তারা কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন করে।

Related Topics

টপ নিউজ

কার্গো ডুবি / বাংলাদেশি জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছেলেকে ফিরে পাওয়ার আকুতি অপহৃত নাবিক তারেকুলের বাবার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net