Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ছেলেকে ফিরে পাওয়ার আকুতি অপহৃত নাবিক তারেকুলের বাবার

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
14 March, 2024, 11:05 am
Last modified: 14 March, 2024, 11:27 am

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে

ছেলেকে ফিরে পাওয়ার আকুতি অপহৃত নাবিক তারেকুলের বাবার

তারেকুলের বাবা দেলোয়ার হোসেন কোরআন তেলাওয়াত করছেন। সাংবাদিকদের কাছে এসময় তিনি সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন। একইসঙ্গে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিতদের উদ্ধার করতে পারে সেই আকুতিও জানান।
ফরিদপুর প্রতিনিধি
14 March, 2024, 11:05 am
Last modified: 14 March, 2024, 11:27 am
ছবি: টিবিএস

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকের একজনের বাড়ি ফরিদপুরের মধুখালীতে। আটক সেই নাবিকের নাম তারেকুল ইসলাম। ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামে তার বাড়ি। আর এই ঘটনা জানাজানি হওয়ার পর তার গ্রামের বাড়িতে চলছে বাবা-মা ও স্বজনদের করুণ আহাজারি। 

সন্তানকে ফিরে পেতে করুণ আকুতি বাবার। তারেকুলের গ্রামের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিরা। তাদের একটাই আকুতি, যেকোনো মূল্যে তাদের প্রিয় তারেকুলকে তারা ফেরত চান।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

তারেকুলের বাবা দেলোয়ার হোসেন কোরআন তেলাওয়াত করছেন। সাংবাদিকদের কাছে এসময় তিনি সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন। একইসঙ্গে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিতদের উদ্ধার করতে পারে সেই আকুতিও জানান।

তারেকুল ইসলামের বাবা মো. দেলোয়ার হোসেন জানান, তারেকুল ছোটবেলা থেকেই নম্র-ভদ্র স্বভাবের। সাত বছর বয়স থেকে কখনও নামাজ-রোজা কামাই করেনি তারেক। এমন ভালো ছেলের এই দুর্দশার খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি এবং তার স্ত্রী। 

ছেলের ছবি দেখে কাঁদছেন, আর তাদের ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করছেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মো. দেলোয়ার হোসেনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মো. তারেকুল ইসলাম।

স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পাশ করে চলে যান ঢাকায়। সেখানে মিরপুরের ড. মো. শহীদুল্লাহ্ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০১৪ সালে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দেন।

সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নতুন করে যোগ দিয়েছিলেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া গোল্ডেন হক নামে পরিচিত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর থার্ড অফিসার হিসেবে। পণবন্দি ২৩ নাবিকের মধ্যে ফরিদপুরের মধুখালীর সন্তান তারেকুলও এখন পণবন্দি হিসেবে জিম্মি। 

এমভি আব্দুল্লাহর থার্ড অফিসার তারেকুল ২০১৯ সালের ২৫ ডিসেম্বরে বিয়ে করেন নাটোরের মেয়ে তৎকালীন মেডিকেলের ছাত্রী মোসাম্মৎ তানজিয়াকে। তারেকুল-তানজিয়া দম্পতির এক বছর এক মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, "তারেকুল ছোটবেলা থেকেই নম্র-ভদ্র স্বভাবের ভালো ছেলে। পণবন্দি ২৩ নাবিকের মধ্যে মধুখালীর জাহাপুর ইউনিয়নের সন্তান তারেকুলও এখন জিম্মি। তাকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করছি। এর পাশাপাশি আমার নিজের জায়গা থেকেও সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।"

Related Topics

টপ নিউজ

সোমালি জলদস্যু / বাংলাদেশি জাহাজ / এমভি আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net