Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
স্বাস্থ্য বিভাগকে আমরা বিকেন্দ্রিকরণ করছি: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2022, 02:05 pm
Last modified: 10 February, 2022, 02:08 pm

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য বিভাগকে আমরা বিকেন্দ্রিকরণ করছি: স্বাস্থ্যমন্ত্রী 

দেশে বর্তমানে ২০ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিবিএস রিপোর্ট
10 February, 2022, 02:05 pm
Last modified: 10 February, 2022, 02:08 pm

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগকে বিকেন্দ্রিকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মহাখালীতে ক্যান্সার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্য বিভাগকে আমরা বিকেন্দ্রিয়করণ করছি। প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। জাপানের অর্থায়নে ৮টি বিভাগে ৮টি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। সেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই থাকবে।"

"৮টি বিভাগে ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে আমরা ব্রাঞ্চ তৈরি করেছি। আরও হাসপাতাল আমরা করবো। যাতে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। যেভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, এ অবস্থায় তাদের ঢাকায় আসার প্রয়োজন নেই," বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "ঢাকায় এলে ব্যয় হয়। এসব মানুষের অনেক কষ্ট হয়। ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ অনেক বেশি পড়ে।"

ডায়রিয়া-কলেরার মতো রোগ এখন আর নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশে সংক্রামক ব্যাধি অনেক বেশি ছিল। এমনও সময় ছিল, কলেরা-ডায়রিয়া হলে গ্রামকে গ্রাম উজার হয়ে যেত। ভালো চিকিৎসা ছিল না। আরও অন্যান্য রোগ ছিল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের মধ্য দিয়ে এসব সংক্রামক ব্যাধিগুলো নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে এখন কলেরা-ডায়রিয়া বা অন্যান্য সংক্রামক রোগ এখন আর নেই। অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে।"

তিনি আরও বলেন, "করোনা এমন একটি ব্যাধি যে পুরো পৃথিবীকে সংক্রমিত করেছে। কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে।"

জাহিদ মালেক বলেন, "অসংক্রামক রোগ সারা পৃথিবীতে রয়েছে, আমাদের দেশেও বাড়ছে। জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি এসব রোগও বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে ক্যান্সার অন্যতম।"

বাংলাদেশে ৬৭ শতাংশ মানুষ ননকমিউনিকেবল ডিজিজে মারা যায় উল্লেখ করে তিনি জানান, দেশে ২০ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী আছেন।

"প্রতি বছর আরও প্রায় এক-দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যুও হয় প্রায় লাখের কাছে। অর্থাৎ ১ লাখ লোক যদি মৃত্যুবরণ করে বছরে, তাহলে প্রতিদিন মারা যায় ২৭৩ জন। সে খবর আমাদের নেই। অথচ করোনার মৃত্যুটাকে আমরা সবাই দেখে থাকি। প্রতিদিন জানানো হচ্ছে বলে আমরা এটা জানতে পারি। ক্যান্সারে কত লোক মারা যায় সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না," বলেন তিনি।

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের দেখতে হবে ক্যান্সারের কারণটা কী, আমরা কীভাবে তা প্রতিরোধ করতে পারি। ঢাকার বাতাস অন্যান্য দেশের তুলনায় অত ভালো না। যার ফলে আমাদের ফুসফুসে ক্যান্সার হয়, গলায় ক্যান্সার হয়।"

"বিভিন্ন ধরনের ক্যানসার এই দূষিত বাতাসের কারণে হয়। নদী-নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়। বুড়িগঙ্গার অবস্থা কী রকম। এ সমস্ত নদীর পানি যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে," বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, "আমরা যে খাবার খাই, সেখানেই যদি ভেজাল থাকে; রঙ, ফরমালিন মেশানো হয় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।"

পাকস্থলীর ক্যান্সারও এদেশের মানুষের হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি।

দেশের মানুষের আয়ু বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, "এখন লোকে ৭০-৮০ বছর বাঁচে, সে কারণেও কিন্তু তারা ক্যান্সারের ঝুঁকিতে পড়ে। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা দেওয়া যায়। অনেক ক্যান্সার আছে ভালো চিকিৎসা দিলে ভালো হয়ে যায়।"

সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করা দরকার, বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, "প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল স্থাপনের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। এগুলো চালু হলে ঢাকায় আসতে হবে না। তাদের আর্থিক সাশ্রয় হবে। যার মাধ্যমে অনেকের জীবন বেঁচে যাবে।"
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / ক্যান্সার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net