Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
আরও তি‌‌ন রুটে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

বাংলাদেশ

07 February, 2022, 08:40 pm
Last modified: 07 February, 2022, 08:44 pm

Related News

  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • ফের চালু হলো ‘ঢাকা নগর পরিবহন’ সেবা 
  • ঢাকার সব বাস নগর পরিবহনের আওতায় আনার উদ্যোগ পুনর্জীবিত, তবে যেসব চ্যালেঞ্জ রয়ে গেছে
  • ঢাকায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহনে
  • ঢাকার গণপরিবহন ঢেলে সাজাতে নতুন ৫,০০০ বাস নামানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

আরও তি‌‌ন রুটে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

নতুন তিনটি রুটে কবে নাগাদ এ সেবা চালু হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব রুটে যাতে করে আরও ভালো সেবা দেওয়া যায়, সে জন্য কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে- এজন্য পরামর্শকেরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এনিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন।
07 February, 2022, 08:40 pm
Last modified: 07 February, 2022, 08:44 pm
ছবি: টিবিএস

রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে 'ঢাকা নগর পরিবহন' চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও- শিগগিরই এসব রুটে এ পরিবহন সেবা চালু হবে।

সোমবার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

নতুন তিনটি রুট হলো- কেরানীগঞ্জের ঘাটারচর থেকে রাজধানীর ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জ ভুলতা; ঘাটারচর থেকে মোহাম্মদপুরের বছিলা, সায়েন্সল্যাব হয়ে কাঁচপুরের মেঘনা ঘাট পর্যন্ত এবং ঘাটারচর থেকে রাজধানীর কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।

এর আগে গত ১৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও পরে এ রুটে মোট ১০০টি বাস চলাচলের কথা রয়েছে।

নতুন তিনটি রুটে কবে নাগাদ এ সেবা চালু হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব রুটে যাতে করে আরও ভালো সেবা দেওয়া যায়, সে জন্য কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এজন্য পরামর্শকেরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এনিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন।

ইতোমধ্যে চালু হওয়া রুটে অন্য বাস চলাচলের বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, অনুমোদনহীন বাস জব্দ করার জন্য তারা অভিযান চালাচ্ছেন। প্রয়োজনে তারা আরও কঠোর হবেন।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরীসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

Related Topics

টপ নিউজ

বাস রুট রেশনালাইজেশন / ঢাকা নগর পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • ফের চালু হলো ‘ঢাকা নগর পরিবহন’ সেবা 
  • ঢাকার সব বাস নগর পরিবহনের আওতায় আনার উদ্যোগ পুনর্জীবিত, তবে যেসব চ্যালেঞ্জ রয়ে গেছে
  • ঢাকায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহনে
  • ঢাকার গণপরিবহন ঢেলে সাজাতে নতুন ৫,০০০ বাস নামানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net