Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি বাঘ ও সিংহ অসুস্থ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2022, 05:55 pm
Last modified: 07 February, 2022, 07:52 pm

Related News

  • বনের রানি বনে ফিরে গেল
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • রাতে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি বাঘ ও সিংহ অসুস্থ 

প্রাণীগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই কমিটি চলমান তদন্ত কমিটিকে পরামর্শ ও সহযোগিতা করবে।
টিবিএস রিপোর্ট
07 February, 2022, 05:55 pm
Last modified: 07 February, 2022, 07:52 pm
প্রতীকী ছবি/রয়টার্স

সম্প্রতি একের পর এক প্রাণীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি বাঘ  ও সিংহ অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাফারি পার্ক পরিদর্শনের সময় এ তথ্য জানা যায়।

সম্প্রতি পার্কে মারা যাওয়া জেব্রা, বাঘ ও সিংহের আবাসস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে উপমন্ত্রী হাবিবুন নাহার এবং স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পার্কের তথ্যকেন্দ্রে সাংবাদিকদের কাছে প্রাণীদের অসুস্থতার খবর প্রকাশ করেন মন্ত্রী শাহাব উদ্দিন। মন্ত্রী জানান, অসুস্থ বাঘ ও সিংহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় উপমন্ত্রী বাঘ ও সিংহকে দেওয়া খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন।

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সম্প্রতি মারা যাওয়া প্রাণীগুলোর মরদেহের নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারেও পরীক্ষা করা হবে।

প্রাণীগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই কমিটি চলমান তদন্ত কমিটিকে পরামর্শ ও সহযোগিতা করবে।

একটি বাঘ ও একটি সিংহের অসুস্থতা সম্পর্কে পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম আজ সকালে প্রথম আলোকে বলেন, অসুস্থ প্রাণী দুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অসুস্থ বাঘ ও সিংহ দুটির চিকিৎসা করে যাচ্ছেন।

গত ২ জানুয়ারি থেকেই সাফারি পার্কে একের পর এক জেব্রা মারা যেতে শুরু করে। শেষবার গত ২৯ জানুয়ারি দুটি জেব্রা মারা যায়। এর আগে ১২ জানুয়ারি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে একটি বাঘ মারা যায় এবং সেই খবরও তৎক্ষণাৎ প্রকাশ করা হয়নি।

চলতি মাসের ৩ তারিখে পার্কের একটি সিংহ মারা যায়। কর্তৃপক্ষের দাবি, সিংহটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল এবং দেড়মাস চিকিৎসা চলার পর এটির মৃত্যু ঘটেছে।

প্রাণী মৃত্যুর এসব ঘটনায় পার্কের প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও সেখানকার বন্য প্রাণী চিকিৎসা কর্মকর্তা হাতেম জুলকারনাইনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২৬ জানুয়ারি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাফারি পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পার্কে জেব্রার সংখ্যা ছিল ৩১টি। ১১টির মৃত্যুর পর পার্কে এখন আছে ২০টি জেব্রা। এ ছাড়া একটি বাঘের মৃত্যুর পর এখন তাদের পরিবারের সদস্য ৯। একটির মৃত্যুর পর সিংহ পরিবারের সদস্য সংখ্যা এখন ৯।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যু প্রসঙ্গে গত ৫ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসএম রেজাউল করিম বলেন, ব্যাক্টেরিয়া ইনফেকশনের কারণে প্রাণীগুলো মারা গেছে।

Related Topics

টপ নিউজ

সাফারি পার্ক / বাঘ / অসুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বনের রানি বনে ফিরে গেল
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • রাতে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net