Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইভ্যালির লকার থেকে ব্ল্যাঙ্ক চেকবই উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
31 January, 2022, 06:10 pm
Last modified: 31 January, 2022, 06:32 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

ইভ্যালির লকার থেকে ব্ল্যাঙ্ক চেকবই উদ্ধার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাতের উপস্থিতিতে হাইকোর্ট কর্তৃক নিযুক্ত ব্যবস্থাপনা কমিটি লকারটি খোলেন।
টিবিএস রিপোর্ট 
31 January, 2022, 06:10 pm
Last modified: 31 January, 2022, 06:32 pm

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি অফিসের দুই লকারের একটি থেকে কয়েকটি ফাঁকা চেকবই উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাতের উপস্থিতিতে হাইকোর্ট কর্তৃক নিযুক্ত ব্যবস্থাপনা কমিটি লকারটি খোলেন। 

প্রথম লকার থেকে মিডল্যান্ড ব্যাংকের ৯৭টি ও সিটি ব্যাংকের ১০টি চেকবইসহ আরও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। 

আজ দুপুরে ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে যান ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বেলা ৩টার দিকে ইভ্যালির কার্যালয় থেকে লকারগুলো বের করা হয়। 

লকার ভাঙার জন্য ইভ্যালি কার্যালয়ে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, ইভ্যালি প্রধান মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে লকারগুলোর কম্বিনেশন নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

তিনি আরও বলেন, কোর্টের এই আদেশের পরও লকার দুটির পাসওয়ার্ড পায়নি কমিটি। সে কারণেই লকার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। 

"আমরা ইতোমধ্যে একটি লকার ভেঙেছি এবং বেশ কয়েকটি চেকবই পেয়েছি। কিন্তু আমরা হতাশ, কারণ এগুলোর আর মেয়াদ নেই। অপর লকারটিও ভাঙা হবে এবং জানা যাবে এতে কী আছে," গণমাধ্যমকে বলেন তিনি।

গত বছর কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদন বের হওয়ার পর ইভ্যালির বিতর্কিত ব্যবসায়িক কৌশল সবার সামনে আসে। 

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে একটি আত্মসাতের মামলা দায়ের করা হয়।

এর কয়েক ঘণ্টা পর এই দম্পতির মোহাম্মদপুরে বাসায় অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে। 

এক গ্রাহকের দায়ের করা মামলায় রাসেল এবং শামীমাকে গ্রেপ্তারের দুইদিন পর একজন সরবরাহকারী এই দম্পতিসহ ইভ্যালির আরও ২৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ইভ্যালির এই অব্যবস্থাপনার মাঝেই সরকার গত ২৬ অক্টোবর ই-কর্মাস প্ল্যাটফর্মটির দেখাশোনা করার জন্য আমলাসহ বহিরাগত বিশেষজ্ঞদের নিয়ে একটি গভর্নিং বোর্ড গঠন করে দেয়। 

Related Topics

টপ নিউজ

ইভ্যালি / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net