Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
পালিয়ে যাওয়ার আড়াই বছর পর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2022, 09:45 am
Last modified: 26 January, 2022, 11:07 am

Related News

  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

পালিয়ে যাওয়ার আড়াই বছর পর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৬১ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলীর বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 January, 2022, 09:45 am
Last modified: 26 January, 2022, 11:07 am
প্রতীকি ছবি

বিদেশে পালিয়ে যাওয়ার আড়াই বছর পর চট্টগ্রামের এক ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। ৬১ কোটি টাকার ঋণখেলাপির মামলায় ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলীর বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার করা এক আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ আদেশ দেন। একই আদেশে মোহাম্মদ আলীর পরিবারের সদস্য আব্দুল করিম, আলী ইমাম, মোছাম্মৎ বলকিজা খাতুন ও জেবুন্নেছা আকতারকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম। 

পি কে হালদারের মতো মোহাম্মদ আলীসহ তার পরিবারের সদস্যরা ঋণ পরিশোধ না করে পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে আইএফআইসি ব্যাংক। ২০১২ সালে ২৩ মার্চ অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘনিষ্ঠজনদের তথ্যমতে, ২০১৯ সালের মাঝামাঝিতে গোপনে আরব-আমিরাতের দুবাইয়ে পালিয়ে গিয়ে বসবাস শুরু করেন মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলীর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেশের ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা খেলাপি ঋণ ৭৯৩ কোটি টাকা। খেলাপি ঋণ আদায় ও চেক ডিজঅনার হওয়ায় গ্রুপটির বিরুদ্ধে ৬০টি মামলা হয়েছে। এরমধ্যে ৫৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও হয়। এছাড়া চেক ডিজঅনারের দুই মামলায় দুই বছরের কারাদণ্ড হয় তার বিরুদ্ধে। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে বেশিরভাগ ঋণ নিয়েছিলেন তিনি। এক দশকেও ঋণ পরিশোধ না করায় ২০১২-১৩ সালের দিকে তার বিরুদ্ধে একে একে মামলাগুলো দায়ের হতে থাকে।  

নব্বইয়ের দশকে অবৈধ পথে পণ্য আমদানি করে ব্যবসার জন্য চট্টগ্রামে তিনি ব্ল্যাকার মোহাম্মদ আলী নামে পরিচিতি পান। এর আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ-টেরিবাজার এলাকায় বিভিন্ন দোকানের কর্মচারি হিসেবে কাজ করতেন তিনি। নব্বইয়ের দশকে খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ করতো তার মালিকানাধীন ইমাম ট্রেডার্স। পরে গ্রুপের ব্যবসা সম্প্রসারণ হয় গার্মেন্টস, যন্ত্রপাতি আমদানিসহ নানা খাতে। এসব খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের বেশিরভাগ বিনিয়োগ হয়েছে জমি কেনায়। ২০১০ সালের পর থেকে ভোগ্যপণ্য ও ভূমি ব্যবসায় লোকসান শুরু হলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ আটকে যায়। 

Related Topics

টপ নিউজ

দেশত্যাগে নিষেধাজ্ঞা / অর্থ ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net