Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
শাস্তি দিতে নয়, সতর্ক করতে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ

ইউএনবি
16 January, 2022, 08:55 pm
Last modified: 16 January, 2022, 09:12 pm

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • কার্ডের মাধ্যমে সরাসরি সার ও বীজ পাবেন কৃষকরা: সংসদে কৃষিমন্ত্রী

শাস্তি দিতে নয়, সতর্ক করতে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ সফলভাবে জঙ্গি দমন করতে পেরেছে বলে তারা প্রশংসা করেছে। তাদের ধারণা কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটার উন্নতি হওয়া দরকার।"
ইউএনবি
16 January, 2022, 08:55 pm
Last modified: 16 January, 2022, 09:12 pm
ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর কর্মকর্তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শাস্তির জন্য নয়, এটি আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করার জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।

রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

এ সময় তিনি বলেন, "অনেকক্ষণ ধরে কথা বলেছি। তারা বলেছে, যুক্তরাষ্ট্র সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে শাস্তি দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য করেছে।"

এ সময় কৃষিমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ সফলভাবে জঙ্গি দমন করতে পেরেছে বলে তারা প্রশংসা করেছে। তাদের ধারণা কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটার উন্নতি হওয়া দরকার। তারা আশা করে এটা হবে।"

মন্ত্রী বলেন, "আমি তাদের বলেছি আমাদের দেশে মানবাধিকার পরিস্থিত ভালো। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বাংলাদেশ কঠোরভাবে জঙ্গিবাদ মোকাবিলা করেছে। কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ভুল করেছে, সেজন্য ইতোমধ্যে ১৯০ জন র‌্যাব কর্মকর্তার শাস্তি হয়েছে।"

তিনি জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে রাষ্ট্রদূত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলবেন, যাতে দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

সাক্ষাৎকালে দুদেশের কৃষি, অর্থনীতি, বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু এবং সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। এসময় মার্কিন দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাচে মেগান ফ্রান্সিস উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / নিষেধাজ্ঞা / মার্কিন রাষ্ট্রদূত / কৃষিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • কার্ডের মাধ্যমে সরাসরি সার ও বীজ পাবেন কৃষকরা: সংসদে কৃষিমন্ত্রী

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net