Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত: আইভী  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2022, 12:10 pm
Last modified: 16 January, 2022, 01:56 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত: আইভী  

বেলা ১১.১৫ মিনিটের দিকে ভোট দেওয়ার পর আইভী বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমি নিশ্চিত যে আমার জয় হবেই।" 
টিবিএস রিপোর্ট
16 January, 2022, 12:10 pm
Last modified: 16 January, 2022, 01:56 pm
ছবি: স্ক্রিনগ্রাব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৬ জানুয়ারি) শহরের ১৬ নং ওয়ার্ডের শিশু বাগ স্কুলে ভোট দেন তিনি।

বেলা ১১.১৫ মিনিটের দিকে ভোট দেওয়ার পর আইভী বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমি নিশ্চিত যে আমার জয় হবেই।" 

আইভী আরও জানান, ইভিএমের কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে।  

"এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। তবে আমি জানিনা সামনে কি হবে। আমি চাই ভোটাররা দ্রুত ভোট দিয়ে যাক", বলেন আইভী।  

এদিকে দিনের শুরুতেই নারায়ণগঞ্জের জামতলা ঈদ্গাহ এলাকার ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তৈমুর বলেন, "আমি এক লাখেরও বেশি ভোটে জয়লাভ করবো। এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে, ভোট গণনার পর বাকিটা বোঝা যাবে।"

নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। শহরের ১৯২টি কেন্দ্রের ১৩৩৩টি পোলিং বুথে তারা নিজেদের ভোট প্রদান করবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর ২০১১ ও ২০১৬ সালে প্রথম দুটি নির্বাচনেই মেয়র হিসেবে জয়লাভ করেন সেলিনা হায়াত আইভী। এর আগে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।

এবারের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মেয়র, নয়জন নারী কাউন্সিলর এবং ২৭ জন ওয়ার্ড কাউন্সিলরের ভাগ্য।

দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী যদি এবারও বিজয়ী হন, তাহলে তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে তৈমুর আলম খন্দকার যদি বিজয়ী হন, তাহলে ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের 'বৈধতা' নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে বিরোধী দলগুলো।

এদিকে বিকালে শহরের আদর্শ স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন / সেলিনা হায়াৎ আইভী / ভোটদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net