Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 12:45 pm
Last modified: 19 May, 2026, 12:47 pm

Related News

  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

নতুন মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 12:45 pm
Last modified: 19 May, 2026, 12:47 pm
ফাইল ছবি/সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১৯ মে) আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুরুতে হাইকোর্ট তাঁকে পাঁচটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেসব মামলাতেও তিনি জামিন পান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ ১০টি মামলায় আইভীর দেওয়া জামিন বহাল রাখেন।

জামিন প্রক্রিয়া চলাকালীনই সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথক দুটি আদেশে তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এই 'শোন অ্যারেস্ট' বা গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করা হয়। রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে সিদ্ধিরগঞ্জ থানার ওই পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে (আইভী) গ্রেপ্তার না দেখাতে এবং কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট। এখন হাইকোর্টের দেওয়া সেই নির্দেশটি স্থগিত করার আরজি জানিয়ে আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ।

Related Topics

টপ নিউজ

সেলিনা হায়াৎ আইভী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net