Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
গ্রাহকের অর্থ ফিরিয়ে দিতে ফের চালু করা হবে কিউকম 

বাংলাদেশ

আবুল কাশেম
14 January, 2022, 09:30 am
Last modified: 14 January, 2022, 09:47 am

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?

গ্রাহকের অর্থ ফিরিয়ে দিতে ফের চালু করা হবে কিউকম 

আলাদীনের প্রদীপ নামে বন্ধ থাকা আরেকটি ই-কমার্সের গ্রাহকদের পাওনা ফেরত দিতেও উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
আবুল কাশেম
14 January, 2022, 09:30 am
Last modified: 14 January, 2022, 09:47 am

বন্ধ থাকা আলোচিত ই-কমার্স প্লাটফর্ম কিউকম.কম পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পেমেন্ট গেটওয়ে ফস্টারের একাউন্টে আটকে থাকা টাকা ফেরত দিতে কিউকমের গ্রাহকদের পূর্ণাঙ্গ তালিকা করা ও ওয়্যারহাউজে থাকা প্লাটফর্মটির প্রায় ১০০ কোটি টাকার পণ্য ক্রেতাদের ডেলিভারি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, আলাদীনের প্রদীপ নামে বন্ধ থাকা আরেকটি ই-কমার্সের গ্রাহকদের পাওনা ফেরত দিতেও উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা হওয়ার পর থেকেই পলাতক এ কোম্পানিটির মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মুন ও মাহমুদ হাসানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম শফিকুজ্জামান বৃহস্পতিবার বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কিউকম তাদের গ্রাহকদের ডেলিভারি করার জন্য ১০০ কোটি টাকার পণ্য কিনেছিল, যা তাদের ওয়্যারহাউজে পরে আছে। এসব পণ্য যাতে ক্রেতাদের ডেলিভারি করতে পারে, সেজন্য কোম্পানিটি মন্ত্রণালয়ে আবেদন করেছে।

'ওয়্যারহাউজ পরিদর্শন করাসহ সেগুলো ক্রেতাদের ডেলিভারি করার বিষয়টি দেখভালের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কিন্তু ক্রেতাদের অর্ডার ও পেমেন্ট করার সব তথ্য যাচাই করে সেগুলো ডেলিভারি দেওয়া কিংবা ফস্টারে আটকে থাকা টাকা গ্রাহকদের ফিরিয়ে দিতে পূর্ণাঙ্গ তালিকা করতে কিউকমের অফিস চালুর পদক্ষেপ নেওয়া হতে পারে'- যোগ করেন তিনি।

অগ্রিম মূল্য পরিশোধ করেও পণ্য না পাওয়া কিউকমের ৬,৭২১ গ্রাহককে ৫৯ কোটি টাকা ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বুধবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

ফস্টারের একাউন্টে কিউকম ও তার গ্রাহকদের আরও ৩৪০ কোটি টাকা রয়েছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া এই টাকার বিপরীতে কিউকম যেসব পণ্য ডেলিভারি দেয়নি, তা গ্রাহকদের ফিরিয়ে দিতে ফস্টারের সঙ্গে যৌথভাবে তালিকা তৈরির কাজ চলছে।

বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে গত অক্টোবরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কিউকমের সিইও রিপন মিয়া। 

ওয়্যারহাউজে থাকা পণ্য ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হলে রিপন মিয়ার জামিন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তাতে কোম্পানিটির নতুন করে কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হতে পারে।

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা হওয়ার পর আলাদীনের প্রদীপও বন্ধ হয়ে গেছে। কোম্পানিটির মালিক পলাতক রয়েছে। এই কোম্পানির গ্রাহকদের বড় অংশও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলাদীনের প্রদীপ গ্রাহকদের কাছ থেকে মোট ১০৬ কোটি টাকা নিয়েছে, কোম্পানিটির জব্দ থাকা ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৫ কোটি টাকা। তবে পেমেন্ট গেটওয়ে এসএসএল এর কাছে আলাদীনের প্রদীপের বেশকিছু অর্থ আটকে আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

'আলাদীনের প্রদীপের মালিক পলাতক রয়েছে। যেকোন উপায়ে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা চাচ্ছি, এসএসএলে আটকে থাকা টাকা আলাদীনের প্রদীপের গ্রাহকদের ফেরত দিতে', জানান শফিকুজ্জামান।

তিনি বলেন, আলাদীনের প্রদীপের মালিক সচিবালয়ে আসতে আগ্রহী নয়। ফলে তার সঙ্গে অনলাইনে একটি সভা করে গ্রাহকদের পাওনা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

'এভাবেই একটি একটি করে সকল ই-কমার্স কোম্পানিগুলোর গ্রাহকদের পাওনা ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি', জানান শফিকুজ্জামান।
 

এদিকে, ইভ্যালির যেসব গাড়ি কোম্পানিটির কর্মকর্তাদের কাছে রয়েছে, সেগুলো সাত দিনের মধ্যে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি পরিচালনায় হাইকোর্ট গঠিত পর্ষদ। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে টিবিএসকে জানিয়েছেন বোর্ডের এক সদস্য।

তিনি বলেন, ইভ্যালীর নামে রেঞ্জ রোভার ও হেরিয়ারসহ বিভিন্ন ব্রান্ডের ২০টির বেশি গাড়ি কেনা হয়েছে। কিন্তু গাড়িগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। যাদের কাছে গাড়িগুলো আছে, তাদেরকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

কিউকম / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা; কীভাবে এটা আন্দোলন থামাতে পারে?

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net