Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
২০৪১ সালের আগেই বাংলাদেশে ৫০ শতাংশ নগরায়ন হবে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2021, 09:40 am
Last modified: 28 December, 2021, 09:59 am

Related News

  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • টুথপেস্টে প্লাস্টিক, এখন উপায়?
  • জনদুর্ভোগ বাড়ার আশঙ্কায় এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‌্যাম্প বাতিলের দাবি 
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ

২০৪১ সালের আগেই বাংলাদেশে ৫০ শতাংশ নগরায়ন হবে 

১৯৭১ সালে বাংলাদেশে নগরায়ন ছিল ৫%, ১৯৮১ সালে ১৫%, ১৯৯১ সালে ছিল ২০% এবং ২০০১ সালে ছিল মাত্র ২৩ শতাংশ।
টিবিএস রিপোর্ট
28 December, 2021, 09:40 am
Last modified: 28 December, 2021, 09:59 am

অর্থনৈতিক উন্নয়ন ও সেবা প্রাপ্তির দিক থেকে বর্তমান বিশ্বের ৫৮% মানুষ নগরে বসবাস করে। বর্তমানে বাংলাদেশেও ৩৮%-৪০% মানুষ নগরায়নের আওতায় বসবাস করে, যারা বাংলাদেশের জিডিপিতে ৬৫% অবদান রাখছেন; এছাড়াও ২০৪১ সালের আগেই বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ নগরায়নের আওতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক নজরুল ইসলাম।  

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় 'বাংলাদেশের নগরায়ন ও নিয়ন্তা নগর ঢাকা' শীর্ষক এক সেমিনারে তিনি এসব বলেন। 

নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপনায় বলেন, "আমরা মনে করেছিলাম ২০৪৫-২০৪৬ সালের দিকে বাংলাদেশের ৫০% নগরায়নের আওতায় আসবে। কিন্ত বর্তমান সরকারের অব্যাহত প্রচেষ্টার ধারা দেখে মনে হচ্ছে ২০৪১ সালের আগেই ৫০% নগরায়ন হয়ে যাবে। ইতোমধ্যে বাংলাদেশ প্রতিবেশি ভারত (৩৫%), পাকিস্থান (৩৭%)-কেও নগরায়নে ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের মধ্যে ৬-৭ কোটিই এখন সারাদেশের ৫০৫ শহরে নগরায়নের আওতায় বসবাস করে। ১৯৭১ সালে বাংলাদেশে নগরায়ন ছিল ৫%, ১৯৮১ সালে ১৫%, ১৯৯১ সালে ছিল ২০% এবং ২০০১ সালে ছিল মাত্র ২৩ শতাংশ।"  

তিনি আরও বলেন, "জাতিসংঘের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম জনবহুল শহর, বর্তমানে বৃহত্তর ঢাকায় (গাজীপুরসহ) ২ কোটি ২০ লাখ মানুষ নগরায়নের আওতায় বসবাস করে, যাকে বলা যায় মেটাসিটি এবং এ ঢাকা সিটির বাসিন্দারা বাংলাদেশের জিডিপির ৩৩ শতাংশ অবদান রাখছেন। ১৯৭১-৭৪ সাল সময়কালে এ ঢাকা শহরে মাত্র ৯ লাখ লোক বসবাস করতেন।" 

"মোগল সম্রাট জাহাঙ্গীরের ১৬১০ সালে প্রতিষ্ঠিত রাজধানী শহর ঢাকা তখনও ছিল বিশ্বের অন্যতম জনবহুল শহর, ১৭০০ সালের দিকে ঢাকা শহরে ২ লাখ মানুষের বসবাস ছিল। যদিও বর্তমানে এই ঢাকা শহরের ৩৫ শতাংশ মানুষ অনুন্নত বস্তিতে বসবাস করেন", বলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান।  

অধ্যাপক নজরুল ইসলাম আরও বলেন, "বর্তমানে আমাদেরকে সরকারের ২০৪১ সাল ও ১০০ বছরের ডেল্টা পরিকল্পনামাফিক এগোতে হবে, যাতে করে জাপানের টোকিও সিটির মতো নগরবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি ও পর্যাপ্ত সেবা প্রদানের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করা যায়, বস্তিমুক্ত ও পথশিশুমুক্ত করা যায়, সকলের জন্য অভিন্ন সুবিধা নিশ্চিত করা যায়।"  

সেমিনারে উপস্থিত দর্শকের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, "সারাদেশের নগরায়ন পরিকল্পনামাফিক এগিয়ে নিতে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে করে ঢাকার ওপর চাপ কমানোর জন্য ঢাকার বাইরের শহরায়নের ওপর জোর দেয়া যায়, ঢাকার ভিতরে আর বড় কোন শিক্ষা প্রতিষ্ঠান না করা হয়। পাশাপাশি গ্রামের উন্নয়নও পরিবেশবান্ধব ও পরিকল্পনামাফিক হয়।"        
 
Related Topics

টপ নিউজ

নগরায়ন / পরিবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • টুথপেস্টে প্লাস্টিক, এখন উপায়?
  • জনদুর্ভোগ বাড়ার আশঙ্কায় এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‌্যাম্প বাতিলের দাবি 
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net