Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
সরকারি ডাটাবেজ ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2021, 09:35 am
Last modified: 18 December, 2021, 10:08 am

Related News

  • কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • উপসাগরীয় দেশগুলোতে কমলেও বছরের প্রথমার্ধে ইউরোপে কর্মী যাওয়া বেড়েছে ৪৬%
  • মধ্যপ্রাচ্য সংঘাত ও সৌদির কড়াকড়িতে জনশক্তি রপ্তানি কমে কোভিড-পূর্ব পর্যায়ে
  • গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ

সরকারি ডাটাবেজ ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশ যেতে ইচ্ছুক দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এই ডাটাবেজ ব্যবহার করে শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানো হবে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সাহায্য করবে।
টিবিএস রিপোর্ট
18 December, 2021, 09:35 am
Last modified: 18 December, 2021, 10:08 am
ছবি-সংগৃহীত

মধ্যস্বত্বভোগীরা যেন মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে কোন সুবিধা আদায় করতে না পারে, সেজন্য দেশটিতে অভিবাসনে ইচ্ছুক শ্রমিকদের সরকারি তথ্যের ডাটাবেজ থেকে বাছাই করা হবে। এমনটিই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। 

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান আহমেদ বলেন, "প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশ যেতে ইচ্ছুক দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এই ডাটাবেজ ব্যবহার করে শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানো হবে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সাহায্য করবে।" 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই ডাটাবেজ তৈরির কাজ করছে। বিএমইটির মহাপরিচালক মোঃ শহিদুল আলম টিবিএসকে বলেন, মালয়েশিয়া ও অন্যান্য দেশে অভিবাসনের জন্য কর্মীদের প্রথমে এই ডাটাবেজে নিবন্ধন করতে হবে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন সংস্থা এবং রিক্রুটিং এজেন্সিগুলো তাদের প্রয়োজন অনুসারে এই তথ্যপূর্ণ ডাটাবেজ থেকে কর্মী নির্বাচন করতে সক্ষম হবে; ফলে বাছাই প্রক্রিয়া চলাকালীন 'মিডলম্যান'রা শ্রমিকদের শোষণ করতে পারবে না।

গতকালের ব্রিফিংয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় চালু করার উদ্দেশ্যে বাংলাদেশ চলতি বছরের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। 

মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি, দালালের প্রতারণা ও সিন্ডিকেট বিষয়ে মন্ত্রী বলেন, "আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। এর মধ্যেই আমাদের কানে এসেছে যে, আমরা নাকি কত কিছু করছি! কে কোথায় পয়সা খাচ্ছে, কে দুবাইতে গিয়ে পয়সা খাচ্ছে, এর মধ্যে আমার নামও আসছে। এ ধরনের রিউমার পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য করা হয়।" 

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে বিমানের ভাড়াসহ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিয়ে ইমরান আহমেদ বলেন, "আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি।"

বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন ইমরান আহমদ। তিনি বলেন, 'চিল্লাতে চিল্লাতে, চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।'

ওমানসহ কয়েকটি দেশে শ্রমিকদের পাসপোর্ট নবায়ন না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ বিষয়ে সরাসরি লিখিত অভিযোগ করতে ভুক্তভোগীদের পরামর্শ দেন মন্ত্রী।

সৌদি আরবসহ বিভিন্ন দেশে যেতে শ্রমিকদের মন্ত্রণালয়ের নির্ধারণ করা খরচের চেয়ে কয়েক গুণ বেশি খরচের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

Related Topics

টপ নিউজ

অভিবাসী কর্মী / অভিবাসন নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • উপসাগরীয় দেশগুলোতে কমলেও বছরের প্রথমার্ধে ইউরোপে কর্মী যাওয়া বেড়েছে ৪৬%
  • মধ্যপ্রাচ্য সংঘাত ও সৌদির কড়াকড়িতে জনশক্তি রপ্তানি কমে কোভিড-পূর্ব পর্যায়ে
  • গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net