Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব ও দেশি পেঁয়াজের সংকটে অস্থির পেঁয়াজের বাজার

বাংলাদেশ

আবু আজাদ
10 December, 2021, 10:40 pm
Last modified: 10 December, 2021, 10:44 pm

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব ও দেশি পেঁয়াজের সংকটে অস্থির পেঁয়াজের বাজার

ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি হওয়া বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় এবং মৌসুমের শেষ এসে বাজারে দেশি পেঁয়াজের মজুদ কমে আসায় সারাদেশে বাড়ছে পেঁয়াজের দাম।
আবু আজাদ
10 December, 2021, 10:40 pm
Last modified: 10 December, 2021, 10:44 pm

চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি পাঁচ থেকে দশ টাকা। 

ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি হওয়া বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় এবং মৌসুমের শেষ এসে বাজারে দেশি পেঁয়াজের মজুদ কমে আসায় সারাদেশে বাড়ছে পেঁয়াজের দাম।

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত সপ্তাহে সাগর উত্তাল থাকায় আমদানি কমেছে টেকনাফ স্থলবন্দর দিয়ে। এছাড়া দেশে গত মৌসুমের দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে। বৈরী আবহাওয়ার কারণে অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের সরবরাহও কম।" 

নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বেশি থাকবে বলেও মন্তব্য করেন ইদ্রিস।

শুক্রবার খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মিয়া মার্কেটে ভারতীয় সাউথ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। কিন্তু এক সপ্তাহ আগেও এ পেঁয়াজ কেজিপ্রতি ৩৩ থেকে ৩৪ টাকায় বিক্রি হয়েছে। ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ভারতীয় নাসিক পেঁয়াজ, সপ্তাহের শুরুর দিকে যার দর ছিল ৩২-৩৩ টাকা কেজি। 

এদিকে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪১ টাকায়, সপ্তাহের শুরুতে যার দাম ছিল ৩০-৩২ টাকা কেজি।
 
খাতুনগঞ্জের জনৈক ব্যবসায়ী বলয় কুমার পৌদ্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "একমাস আগে পাকিস্তান-তুরস্কসহ কয়েকটি দেশ থেকে সামান্য কিছু পেঁয়াজ আমদানি করা হয়েছিলো, সেটা দিয়েই আপাতত বাজার চলছে। বাজারে নতুন চালান না এলে পেঁয়াজের দাম কমবে না।"

বর্তমানে খাতুনগঞ্জ বাজারে মিশরীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫-৩৮ টাকা, তুরস্কের পেঁয়াজ ৩৪-৩৫ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা ও চীনা পেঁয়াজ ৩৩ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।  গত সপ্তাহের শুরুর দিকে এসব পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ২৮ থেকে ৩০ টাকার মধ্যে।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, "চলতি বছরের জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ২০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর বেশির ভাগই টিসিবির জন্য। কিছু পেঁয়াজ এসেছে বেসরকারিভাবে, কিন্তু পরিমাণ খুবই সামান্য।"

"অনেক আমদানিকারক বিপুল পরিমাণ আমদানি অনুমতিপত্র নিয়েছেন ঠিকই, কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় আর আমদানি করছেন না। এ কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে বড় আকারে পেঁয়াজ আমদানি হয়নি," যোগ করেন তিনি।

দাম বেড়েছে রাজধানীর বাজারেও 

চট্টগ্রামের বাজারে দেশি পেঁয়াজের দেখা না মিললেও রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। গত সপ্তাহের শুরুতে এই পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হয়েছে। 

ঢাকায় আমাদানি করা পেঁয়াজ পাঁচ থেকে দশ টাকা বেড়ে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় দেশে পেঁয়াজের সরবরাহ অনেক কম। যে কারণে না পেঁয়াজের দাম এখনই কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / বাজার / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net