Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
সাবেক এমপি তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার ‘তল্লাশি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2025, 09:20 am
Last modified: 05 March, 2025, 09:44 am

Related News

  • সাবেক এমপি সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • হাসিনার রায়ের তারিখ ঘোষণা, আ.লীগের 'লকডাউন' ঘিরে ঢাকায় সক্রিয়তা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • মানবতাবিরোধী অপরাধ: আ. লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

সাবেক এমপি তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার ‘তল্লাশি’

তানভীর ইমামের ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে— এমন সন্দেহ থেকে গতকাল রাত ১২টার দিকে তল্লাশি চালানো হয়।
টিবিএস রিপোর্ট
05 March, 2025, 09:20 am
Last modified: 05 March, 2025, 09:44 am
গতকাল রাতে এ তল্লাশি চালানো হয়। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীসহ প্রায় একশ জন মানুষ তানভীর ইমামের গুলশান-২-এর ৮১ নম্বর রোডের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তিনি সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে।

তানভীর ইমামের ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে—এমন সন্দেহ থেকে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে তল্লাশি চালানো হয়।

শিক্ষার্থী-জনতার অভিযানে শুরুতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন।

টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার জিয়াউর রহমান চৌধুরী জানান, পরে পুলিশ জনতাকে ওই বাড়িতে অভিযান চালানো থেকে বিরত রাখে।

তিনি বলেন, 'তথ্য পাওয়ার পর গুলশানে ওই বাড়িতে শিক্ষার্থী-জনতার ভিড় থামাতে একটি পুলিশি টহল দল পৌঁছায়।'

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তানভীর ইমামের বাড়িতে শিক্ষার্থী-জনতার অভিযানের ঘোষণা ছড়িয়ে পড়লে প্রায় ১০০ জন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ গুলশান-২-এর বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে জড়ো হয়।

রাত প্রায় ১২টার দিকে তারা মিছিল শুরু করে এবং তানভীর ইমামের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তবে বাড়ির নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।

তবে কয়েকজন শিক্ষার্থী গেট বেয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে পড়েন এবং গেট খুলে অন্যদেরও প্রবেশের সুযোগ করে দেন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, তারা বাড়ির প্রতিটি কক্ষ, বিভিন্ন লাগেজ, আলমারি ও বাক্স তল্লাশি করেন।

অভিযানে অংশ নেওয়া এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল যে তানভীর ইমামের বাড়িতে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে। তবে অভিযানে এ ধরনের কিছুই পাওয়া যায়নি।'

অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টা পর গুলশান থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বাড়ির বাইরে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায়।

অভিযানের সময় তানভীর ইমামের পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না। বাড়িতে কেবল একজন গৃহকর্মী ও একজন নিরাপত্তাকর্মী ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

ছাত্র-জনতা / তল্লাশি / সাবেক এমপি / এইচ টি ইমাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • সাবেক এমপি সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • হাসিনার রায়ের তারিখ ঘোষণা, আ.লীগের 'লকডাউন' ঘিরে ঢাকায় সক্রিয়তা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • মানবতাবিরোধী অপরাধ: আ. লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net