Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
স্যুয়ারেজ প্রকল্পে ৩ হাজার ৮০৮ কোটি টাকা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 06:40 pm
Last modified: 20 February, 2025, 06:59 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্যুয়ারেজ প্রকল্পে ৩ হাজার ৮০৮ কোটি টাকা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগ পেয়ে সংস্থাটির কার্যালয়ে অভিযান চালায় দুদক।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 06:40 pm
Last modified: 20 February, 2025, 06:59 pm
দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়। ফাইল ছবি: সংগৃহীত

স্যুয়ারেজ প্রকল্পে ৩ হাজার ৮০৮ কোটি টাকার অনিয়ম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহের আমলের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগ পেয়ে সংস্থাটির কার্যালয়ে অভিযান চালায় দুদক।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন।

এর আগে, সকালে প্রকল্পটির ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিদর্শন করেন তারা। দুদক কর্মকর্তারা জানান, এসময় তারা প্রকল্পটির ট্রিটমেন্ট প্ল্যান্টে ফাটল দেখতে পেয়েছেন। বাকি অভিযোগগুলো তদন্তে কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

মূলত প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ২০২০ সালে ওয়াসা ভবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়ে নথি গায়েব এবং সাবেক এমডির স্বজনপ্রীতি ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রকল্পের পরিচালক করার অভিযোগ তদন্তে যান তারা।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান বলেন, 'হালিশহরে ৩ হাজার ৮০৮ কোটি টাকা ব্যয়ে চলমান স্যুয়ারেজ প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে ফাটল দেখা দিয়েছে। সেখানে নির্মাণসামগ্রী ব্যবহারে অনিয়ম অর্থাৎ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে— এ ধরনের অভিযোগ ছিল। আমরা সরেজমিনে সকালে ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে অনেকগুলো ফাটল দেখতে পেয়েছি। এই ফাটল দেখার পরে এখানে এসেছি এবং প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি।'

তিনি বলেন, 'প্ল্যান্টে ফাটলের বিষয়টি তিনি [প্রকল্প পরিচালক] অবগত আছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি কি ব্যবস্থা নিয়েছেন, তা জানতে চেয়েছি।'

তিনি আরও বলেন, 'উনি বললেন যে প্রকল্পের কনসাল্টেড ফার্মের সঙ্গে কথা বলেছেন এবং ফাটল সিল করার জন্য যে রাসায়নিক ব্যবহার করা হবে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এখনও রিপোর্ট পাননি। রিপোর্টে রাসায়নিক যথাযথ পাওয়া গেলে ফাটলগুলো সিল করা হবে। নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে কি না এটি খালি চোখে দেখে বোঝার উপায় নেই। এটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা বলতে পারবেন। এটি নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে অথবা পারিপার্শ্বিক কারণেও হতে পারে।'

দুদকের সহকারী পরিচালক বলেন, '২০২০ সালে ওয়াসা ভবনের তৃতীয় তলায় ঘটা অগ্নিকাণ্ডটি সাজানো ছিল বলে অভিযোগ ছিল। আমরা ওই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়েছি। সেগুলো পর্যালোচনা করা হবে। সাবেক এমডি সাহেবের ভাগিনা সরোয়ার জাহানের স্ত্রী কনস্যাল্টেন্ট ফার্মে চাকরি নিয়েছিলেন। এছাড়া, জুনিয়র কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল বলে অভিযোগ আছে। নিয়োগ ও পদোন্নতির নথিপত্র চেয়েছি সচিব মহোদয় থেকে। সেগুলো যাচাই-বাছাই করা হবে।'

প্রসঙ্গত, নগরবাসীকে দূষণ থেকে রক্ষায় ২০১৮ সালে পয়োনিষ্কাশন প্রকল্প হাতে নিয়েছিল চট্টগ্রাম ওয়াসা। 'চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন'- শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০৮ কোটি টাকা। প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় প্রায় তিন বছর পর। ফলে, দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রায় অর্ধেক কাজ বাকি।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম ওয়াসা / দুদক / অনিয়মের অভিযোগ / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net