Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
নাম ফিরে পাচ্ছে ‘শহীদ জিয়া শিশুপার্ক’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 10:00 pm
Last modified: 20 February, 2025, 02:28 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নাম ফিরে পাচ্ছে ‘শহীদ জিয়া শিশুপার্ক’

ঢাকা দক্ষিণের ১০ প্রতিষ্ঠান-স্থাপনার নাম বদলানোর সুপারিশ।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 10:00 pm
Last modified: 20 February, 2025, 02:28 pm
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’-এর নাম বদলিয়ে আগের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’ করতে চায়। ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক'-এর নাম বদলিয়ে আগের নাম 'শহীদ জিয়া শিশু পার্ক' করতে চায়। এছাড়া করপোরেশন এটির আওতাধীন ১০টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির পরিচালনা কমিটির চতুর্থ করপোরেশন সভায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণ হওয়া এসব প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম বহাল বা সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

এর আওতায় 'বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি'-এর নাম পরিবর্তন করে 'ইনার রিং সড়ক', 'বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি'-এর নাম পরিবর্তন করে 'ঝাউচর প্রধান সড়ক' করতে সুপারিশ করেছে দক্ষিণ সিটি।

এছাড়া 'বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি'-এর নাম পরিবর্তন করে 'কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক', 'শহীদ শেখ রাসেল শিশু পার্ক' (কলাবাগান) পুনর্নামকরণ করে 'কলাবাগান শিশু পার্ক', 'শহীদ শেখ রাসেল শিশু পার্ক' (যাত্রাবাড়ী) পরিবর্তন করে 'যাত্রাবাড়ী শিশু পার্ক' করার সুপারিশ করা হয়।

'মেয়র শেখ তাপস সেতু'-এর নাম পরিবর্তন করে 'কামরাঙ্গীরচর ব্রিজ', 'মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র'-এর নাম পরিবর্তন করে 'গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র' ও 'মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক'-এর নাম পরিবর্তন করে 'সরাফতগঞ্জ পার্ক' করার সুপারিশ করা হয়।

এছাড়া 'বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র'-এর নাম পরিবর্তন করে 'কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র' করার প্রস্তাব করা হয়।

পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, 'জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।'

সভাটি নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Related Topics

টপ নিউজ

শিশুপার্ক / শহীদ জিয়া শিশুপার্ক / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / নতুন নাম / নাম বদল / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net