Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
চট্টগ্রাম বন্দরে চালু হলো অনলাইন গেট পাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2025, 03:05 pm
Last modified: 18 February, 2025, 03:08 pm

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরে চালু হলো অনলাইন গেট পাস

এর ফলে বন্দরে পণ্য প্রবেশ ও বের হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং কনটেইনার পরিচালনা কার্যক্রম সহজ হবে।
টিবিএস রিপোর্ট
18 February, 2025, 03:05 pm
Last modified: 18 February, 2025, 03:08 pm
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মো. মিনহাজ উদ্দিন

আমদানি ও রপ্তানি পণ্য পরিবহণ সহজ করতে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এর ফলে পণ্যে পরিবহনের সময় কমে আসার পাশাপাশি ও যানজটও কমবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এই ডিজিটাল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর ফলে বন্দরে পণ্য প্রবেশ ও বের হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং কনটেইনার পরিচালনা কার্যক্রম সহজ হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমে (টিওস) যুক্ত হওয়া এই অনলাইন গেট পাস প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি করেছে ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড।

চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেছেন, অনলাইন গেট পাস চালুর ফলে বন্দরের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হবে। কনটেইনার হ্যান্ডলিং, লোডিং ও আনলোডিং প্রক্রিয়া সহজ হবে।

তিনি জানান, নতুন এই ব্যবস্থায় পণ্য পরিবহনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা যানবাহনের সঠিক পরিসংখ্যান ও নিরাপত্তা নিশ্চিত করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান আজ এই ডিজিটাল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: টিবিএস

এই অনলাইন ব্যবস্থার জন্য প্রায় এক লাখ ট্রাকচালক ও সহকারীকে বন্দরের ডাটাবেসে নিবন্ধন করা হয়েছে। সেখানে তাদের ছবি সংযুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলমান বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গেট পাস সংগ্রহের জন্য ব্যবহারকারীদের লাইনে দাঁড়াতে হতো। এর ফলে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হতো। চালকেরা পাশেই গাড়ি রেখে পাস সংগ্রহ করতেন, যা যানজট আরও বাড়াতো।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বন্দর সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগে বন্দরে প্রবেশের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, যা যানজট সৃষ্টি করত এবং পরিবহণ শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতো। নতুন ব্যবস্থায় এই দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়েছে।

প্রতিদিন প্রায় ৮ হাজার যানবাহন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য পরিবহণ করে। নতুন ব্যবস্থায় বন্দরে প্রবেশের ৫৭.৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগেই পরিশোধ করা যাবে। ফলে গেটে আর নগদ লেনদেনের প্রয়োজন হবে না। এতে যানবাহনের প্রবেশের সময় ১৫-২০ মিনিট থেকে কমে মাত্র ১-২ মিনিটে নেমে আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এই ডিজিটাল গেট পাস ব্যবস্থাটি পরিচালনা করবে, যা কার্যক্রমকে আরও সহজ করবে। ফি অপরিবর্তিত থাকলেও, এখন ডিজিটাল পেমেন্ট দেখিয়ে সরাসরি বন্দর ইয়ার্ডে প্রবেশ করা যাবে।

চট্টগ্রাম বন্দরের ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হয় ২০১২ সালে কম্পিউটারাইজড কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) চালুর মাধ্যমে। পরবর্তীতে এটি উন্নত হয়ে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এ পরিণত হয়, যা বর্তমানে বন্দরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / অনলাইন গেট পাস / পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net