Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
রাজধানীতে বাইরে খাবার খেতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2025, 01:50 pm
Last modified: 18 February, 2025, 02:04 pm

Related News

  • চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর সড়কে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

রাজধানীতে বাইরে খাবার খেতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাইদা পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে দম্পতিকে চাপা দেয়।
টিবিএস রিপোর্ট
18 February, 2025, 01:50 pm
Last modified: 18 February, 2025, 02:04 pm
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুর রহমান রাব্বি (২৫) ও কারিমা আক্তার মিম (২০)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বির বন্ধু মুনতাসির মাহমুদ মানিক ও তার স্ত্রী তানজিলা জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

পরে রাব্বিকে প্রাথমিক চিকিৎসার পর পঙ্গু হাসপাতালে, সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতাল এবং অবশেষে পুনরায় ঢামেকে নেওয়া হয়। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে সেখানকার চিকিৎসকরা রাব্বিকে মৃত ঘোষণা করেন।

উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রাইদা পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে দম্পতিকে চাপা দেয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তানজিলা জানান, সোমবার ছিল তার স্বামী মুনতাসির মাহমুদ মানিকের জন্মদিন। জন্মদিন উদ্‌যাপন শেষে দুই দম্পতি দুটি মোটরসাইকেলে বাইরে বের হন এবং রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরিকল্পনা করেন। কিছুক্ষণ পর আনুমানিক রাত দেড়টার দিকে তারা রাব্বিদের অবস্থান জানতে চাইলে পুলিশের মাধ্যমে খবর পান, বিএনএস ভবনের সামনে রাব্বি ও মিম দুর্ঘটনায় পড়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইল হলেও তিনি বর্তমানে টঙ্গীর কলেজগেট এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুর রউফ।

তানজিলা জানান, রাব্বি পড়াশোনা শেষ করে তেমন কোনো কাজ করছিলেন না এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

Related Topics

টপ নিউজ

উত্তরা / সড়ক দুর্ঘটনা / স্বামী-স্ত্রীর মৃত্যু / সড়ক দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর সড়কে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net