Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
অনিয়ম রোধে সামাজিক নিরাপত্তা ভাতা পেতে নতুন করে সবাইকে নিবন্ধন করতে হবে: উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2025, 10:20 pm
Last modified: 17 February, 2025, 10:19 pm

Related News

  • রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

অনিয়ম রোধে সামাজিক নিরাপত্তা ভাতা পেতে নতুন করে সবাইকে নিবন্ধন করতে হবে: উপদেষ্টা

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
17 February, 2025, 10:20 pm
Last modified: 17 February, 2025, 10:19 pm
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি: বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সকল সুবিধাভোগীকে ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে।

এসব ভাতার অর্থ প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে ছাড়ের ক্ষেত্রে অনিয়ম রোধে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এ কথা জানান।

শারমীন এস মুরশিদ বলেন, আগে থেকে পেয়ে আসা উপকারভোগীদের তালিকায় অসংখ্য ত্রুটি রয়েছে।

তিনি বলেন, 'ডিসিদের [জেলা প্রশাসক] জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি, তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকা যাচ্ছে।'

'এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, বরং প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। আমাদের সংস্কার কমিশনও এ বিষয়ে মত দিয়েছে,' বলেন উপদেষ্টা।

ডিসিরাও স্থানীয় পর্যায়ে এ ত্রুটির কথা উল্লেখ করেছেন জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, তাই নতুন করে ভাতাভোগীদের নিবন্ধন করা হবে, যা প্রযুক্তির সহায়তায় পরিচালিত হবে।

'আমরা চাই দ্রুত এই ত্রুটিগুলো দূর করতে, যাতে কষ্টার্জিত অর্থ প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায় এবং অনিয়ম বন্ধ করা যায়,' বলেন তিনি।

সবার জন্য নতুন নিবন্ধন বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, 'নিবন্ধন সঠিক না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমও সঠিকভাবে পরিচালিত হবে না। তাই এটি নিখুঁতভাবে করতে হবে।'

এছাড়া, আত্মহত্যার হার বৃদ্ধি, শিশুদের মাদকাসক্তি, বাল্যবিয়ে ইত্যাদি সমস্যা দূর করতে গবেষণালব্ধ তথ্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপদেষ্টা। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা / শারমীন এস মুরশিদ / সামাজিক নিরাপত্তা ভাতা / নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net