Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
জলকামান-লাঠিচার্জ করে প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 01:50 pm
Last modified: 16 February, 2025, 06:43 pm

Related News

  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?

জলকামান-লাঠিচার্জ করে প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০ ফেব্রুয়ারি থেকে তারা শাহবাগ অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
16 February, 2025, 01:50 pm
Last modified: 16 February, 2025, 06:43 pm
ছবি: রাজীব ধর/ টিবিএস

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভরত প্রার্থীদের কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে সচিবালয়মুখী সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  

আজ রোববার বিকেলে তারা শিক্ষাভবনের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

এর আগে বেলা ৩টার দিকে আন্দোলনরতরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। পরে তারা সচিবালয়ের দিকের যেতে নিলে  পুলিশ সড়কে ব্যারিকেড দেয়। বিকেল ৪টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন।

ছবি: রাজীব ধর/ টিবিএস

আন্দোলনরতরা জানান, টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

সমাবেশে উপস্থিতরা বলেন, মহাসমাবেশ চলছে। দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরপর সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ২১ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

ছবি: রাজীব ধর/ টিবিএস

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত হননি, এমন ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

বিষয়টি দ্রুত সমাধান করে তাদের যোগদানের ব্যবস্থা করে দিতে দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

১০ ফেব্রুয়ারি থেকে তারা শাহবাগ অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Related Topics

টপ নিউজ

প্রাথমিক সহকারী শিক্ষক / বাতিল / আন্দোলন / সমাবেশ / শিক্ষক / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net