Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
দাউদকান্দিতে ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ আহত ৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 06:00 pm
Last modified: 13 February, 2025, 06:06 pm

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

দাউদকান্দিতে ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ আহত ৬

এর মধ্যে গুরুতর আহত সাব-ইন্সপেক্টর মো. মহসীনকে ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 February, 2025, 06:00 pm
Last modified: 13 February, 2025, 06:06 pm
ছবি: টিবিএস

কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাসহ ছয়জন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযানের সময় ড্রেজার সিন্ডিকেটের লোকজন এ হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষিজমি ও মৎস্য প্রকল্প থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযানে বাধা দেয় ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা।

এ সময় মুবারকপুর গ্রামের শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হাসেন, তার স্ত্রী সেলিনা, বোন সাথী, শরীফ, জামিরসহ প্রায় ৩০ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় দাউদকান্দি মডেল থানার এসআই মো. মহসীন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের  সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন।

ছবি: টিবিএস

এর মধ্যে গুরুতর আহত সাব-ইন্সপেক্টর মো. মহসীনকে ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, 'অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী স্টাইলে হামলা চালানো হয়। ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদকে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।'

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িত হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, 'অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

দাউদকান্দি / ড্রেজার / উচ্ছেদ অভিযান / অভিযান / মোবাইল কোর্ট / ভ্রাম্যমান আদালত / পুলিশের ওপর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net