Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
নগদের প্রশাসক বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 01:25 pm
Last modified: 13 February, 2025, 01:31 pm

Related News

  • অবসায়ন হতে যাওয়া ৪ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা
  • মার্কিন হামলার মধ্যেও নৌকা-সতীর্থ ছাড়া অনুশীলন, এশিয়ান গেমসে ইরানি রোয়ারের সোনা জয়
  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত, জীবিত উদ্ধার ১৯
  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

নগদের প্রশাসক বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর গতকাল রাজধানীর বনানী-১২ নম্বর সড়কে নগদের প্রধান কার্যালয় থেকে বাসায় ফেরার পথে হামলা হয়। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে তার গাড়ির সামনের কাঁচ ভেঙে পালিয়ে যায়। 
টিবিএস রিপোর্ট
13 February, 2025, 01:25 pm
Last modified: 13 February, 2025, 01:31 pm
আজ সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সবুজ দলের নেতৃত্বে সর্বদলীয় ঐক্য পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করে। ছবি: টিবিএস

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সবুজ দলের নেতৃত্বে সর্বদলীয় ঐক্য পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করে। 

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আনিসুর রহমান, সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন, ভুক্তভোগী কর্মকর্তা বদিউজ্জামান দীদার, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী, জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস ও যুগ্ম-পরিচালক সাহেদুল ইসলাম।  

বক্তারা বদিউজ্জামান দিদারের ওপর হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যায়িত করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বক্তারা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।  

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক আনিসুর রহমান বলেন, "গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় নগদে দুর্নীতি ও লুটপাট চলেছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তারা ব্যাংকের ভেতরে বা বাইরে যেই হোক, তাদের বিচার চাই। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক কঠোর পরিশ্রম করে সেই দুর্নীতির মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন। আর এ কারণেই তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।"  

সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন বলেন, "নগদের দুর্নীতি তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের কাজে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনা কোনো ব্যক্তিবিশেষের ওপর হামলা নয়, বরং এটি বাংলাদেশ ব্যাংকের ওপর পরিকল্পিত আক্রমণ।" 

জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস বাংলাদেশ ব্যাংকের স্পেশাল অ্যাসাইনমেন্টে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, "যেসব কর্মকর্তা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের জন্য ঝুঁকিভাতা চালু করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।" 

ভুক্তভোগী বদিউজ্জামান দিদার জানান, "আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছিলাম। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও, শুধু সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগকে জানালেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। যার ফলে আমি হামলার শিকার হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

উল্লেখ্য, বদিউজ্জামান দিদারের ওপর গতকাল (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী-১২ নম্বর সড়কে নগদের প্রধান কার্যালয় থেকে বাসায় ফেরার পথে হামলা হয়। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে তার গাড়ির সামনের কাঁচ ভেঙে পালিয়ে যায়। 

এর আগে, গতকাল সকালে নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এ সময় নগদ প্ল্যাটফর্মের প্রায় ২ হাজার ৩৫৬ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক সত্যতা মেলে। 

 

Related Topics

টপ নিউজ

বদিউজ্জামান দিদার / হামলা / প্রতিবাদ / বাংলাদেশ ব্যাংক / নগদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • অবসায়ন হতে যাওয়া ৪ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা
  • মার্কিন হামলার মধ্যেও নৌকা-সতীর্থ ছাড়া অনুশীলন, এশিয়ান গেমসে ইরানি রোয়ারের সোনা জয়
  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত, জীবিত উদ্ধার ১৯
  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net