Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সিএমপির সাবেক কমিশনারসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2025, 09:15 pm
Last modified: 12 February, 2025, 09:18 pm

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

সিএমপির সাবেক কমিশনারসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তা হলেন— চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এবং ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।
টিবিএস রিপোর্ট
12 February, 2025, 09:15 pm
Last modified: 12 February, 2025, 09:18 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির একাধিক সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তা হলেন— চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এবং ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ঘটনায়— চট্টগ্রামের চান্দগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বলেন, 'মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে— তা ডিবি বলতে পারবে।'

জানা গেছে, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

এ ছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে, রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে—- ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।' তবে কোথায় থেকে, এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে— সে বিষয়ে কিছু জানাননি তিনি।
 
Related Topics

টপ নিউজ

পুলিশ কর্মকর্তা / গ্রেপ্তার / ডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net