Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বদলির জন্য ডিও লেটার আনলে বা অনুরোধ করলে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখবে মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2025, 09:25 pm
Last modified: 16 February, 2025, 03:27 pm

Related News

  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

বদলির জন্য ডিও লেটার আনলে বা অনুরোধ করলে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখবে মন্ত্রণালয়

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত এক আদেশে সরকারি কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2025, 09:25 pm
Last modified: 16 February, 2025, 03:27 pm
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তারা বদলির জন্য উপদেষ্টা, সিনিয়র সচিব, সচিব ও অন্যান্য পর্যায় থেকে আধা সরকারি পত্র(ডিও) আনলে বা মৌখিকভাবে অনুরোধ করালে সেটিকে আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধ হিসেবে গণ্য করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত এক আদেশে সরকারি কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, 'বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থায় কর্মরত প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে আসা উপসচিব এবং নন-ক্যাডার কর্মকর্তাদের রুলস অব বিজনেস অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি বা পদায়ন সংক্রান্ত কার্যক্রম করা হয়ে থাকে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু কর্মকর্তা তাদের পছন্দ অনুযায়ী বদলির জন্য উপদেষ্টা, সিনিয়র সচিব, সচিব ও অন্যান্য পর্যায় থেকে আধা-সরকারি পত্র বা মৌখিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ করছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২০ এর পর্যায়ভুক্ত অপরাধ।'

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২০ এ- বলা হয়েছে, 'সরকারি কর্মচারী কোনো বিষয়ে তার পক্ষে হস্তক্ষেপ করার জন্য কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দারস্থ হতে পারবেন না।'

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পরে জনপ্রশাসন ঢেলে সাজাতে ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারই পরিপ্রেক্ষিতে অনেক বদলি, পদোন্নতি ও পদায়ন করতে হয়েছে বা হচ্ছে। কিন্তু অনেক কর্মকর্তা জনপ্রশাসনের সিদ্ধান্ত মানছেন না। বদলির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করছেন না।

তারা আগের জায়গায় বা পছন্দের জায়গায় বদলির জন্য বিভিন্ন পর্যায় থেকে ডিও নিয়ে আসছেন। অনেকক্ষেত্রে অনেকে মৌখিকভাবে অনুরোধ করাচ্ছেন। এতে সব প্রতিষ্ঠানে সমানভাবে জনসেবা নিশ্চিত করা যাচ্ছে না।

Related Topics

টপ নিউজ

ডিও লেটার / আচরণবিধি লঙ্ঘন / সরকারি কর্মকর্তা / জনপ্রশাসন মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net