Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2025, 03:15 pm
Last modified: 10 February, 2025, 07:27 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে ও পরিচয়পত্র প্রদান করা হবে।
টিবিএস রিপোর্ট
10 February, 2025, 03:15 pm
Last modified: 10 February, 2025, 07:27 pm
ছবি: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনটি শহীদ পরিবারের সদস্য ও তিনজন আহত যোদ্ধা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান। স্মৃতিচারণার সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধান উপদেষ্টা বলেন, 'যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস পেয়েছি, তাদের অবদান কোনো মাপে মাপা যায় না।' তিনি শহীদ ও আহতদের 'জীবন্ত ইতিহাস' আখ্যা দিয়ে বলেন, 'যে জাতি ইতিহাস স্মরণ করতে পারে না, সে জাতি হিসেবে গড়ে উঠতে পারে না।'

তিনি আরও বলেন, 'আজ থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের প্রতি সমাজের দায়িত্ব রয়েছে।'

বিচার প্রসঙ্গে তিনি বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে। বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে...অবিচার যেন না হয়।'

প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাতটা থাকল কোথায়? আমরা অবিচারে নামবো না। যারা অপরাধী তাদের আমরা পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব।'

তিনি সবাইকে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, 'দেশ গড়ার স্বপ্ন আমাদের সবার। আমরা একসাথে সুন্দর দেশ গড়ে তুলব।'

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের 'জুলাই শহীদ' এবং আহতদের 'জুলাই যোদ্ধা' নামে অভিহিত করা হবে ও পরিচয়পত্র প্রদান করা হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২০ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া মাসিক ২০ হাজার টাকা ভাতা ও সরকারি, আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আহত যোদ্ধারা দুটি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা পাবেন। গুরুতর আহতদের 'ক্যাটাগরি এ'-তে অন্তর্ভুক্ত করে এককালীন ৫ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা এবং কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন।

'ক্যাটাগরি বি' যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২ লাখ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা ও সরকারি/আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

এখন পর্যন্ত সরকার ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে এবং আহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে, যা দ্রুত প্রকাশিত হবে।

অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 'আপনাদের ন্যায্য সম্মাননা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করেছে। সংকটকালীন পরিস্থিতির কারণে বিলম্ব হয়েছে, এ জন্য আমি দুঃখপ্রকাশ করছি।'

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান / শহীদ / আহত / আর্থিক সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net