Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
৬৬% মানুষ মনে করেন সরকারি কর্মচারীরা নাগরিকদের সঙ্গে শাসকের মতো আচরণ করেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 09:35 am
Last modified: 09 February, 2025, 09:54 am

Related News

  • ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে ফল ও আমিষ
  • মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ

৬৬% মানুষ মনে করেন সরকারি কর্মচারীরা নাগরিকদের সঙ্গে শাসকের মতো আচরণ করেন

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 09:35 am
Last modified: 09 February, 2025, 09:54 am

দেশের ৬৬.৪ শতাংশ মানুষ মনে করেন, সরকারি কর্মচারীরা নাগরিকদের সাথে শাসকের মতো আচরণ করেন এবং এর মধ্যে ৩১ শতাংশের মতে, তারা অসৌজন্যমূলক ব্যবহার করেন।

এছাড়া ৫৬ শতাংশ মানুষ মনে করেন, জনপ্রশাসনকে জনবান্ধব করার পথে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। আর ৪২ শতাংশ মানুষের মতে, দুর্নীতিই হচ্ছে প্রধান বাধা।

জনপ্রশাসন সংস্কারকে কেন্দ্র করে করা এক জরিপে এমন মতামত উঠে এসেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন অনলাইনে ১ লাখ ৫ পাঁচ হাজার নাগরিকের মতামত নিয়ে এই জরিপ করেছে। নির্ধারিত প্রশ্নের বাইরে উন্মুক্তভাবে মতামত দেওয়ারও সুযোগ ছিলো জরিপে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য তুলে ধরা হয়েছে।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ৮৪.৪ শতাংশ নাগরিক মনে করে, দেশের জনপ্রশাসনে সংস্কার প্রয়োজন। ৮০ শতাংশ লোক মনে করে, দেশের জনপ্রশাসন ব্যবস্থা জনবান্ধব নয়। আর ৬৮.৮ শতাংশ নাগরিকের ধারণা, বিগত ১৫ বছরে জনপ্রশাসনে নিরপেক্ষতার অভাব ছিল।

এছাড়া ৫২ শতাংশ উত্তরদাতার মতে, জবাবদিহি নিশ্চিত করা হবে জনপ্রশাসন সংস্কারের প্রধান কাজ এবং ৩৬ শতাংশের মতে দুর্নীতি দূর করতে পারা হচ্ছে আসল কাজ। প্রায় ৯৬ শতাংশ মানুষের অভিজ্ঞতা হচ্ছে জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। আর ৪৬ শতাংশের মতে, তারা সেবা চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন।

আর প্রায় ৭৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিদ্যমান উপজেলা পদ্ধতি শক্তিশালী করে ভালো সেবা পাওয়া যেতে পারে। ৬৮ শতাংশ উত্তরদাতার মতে, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা মোটেই কার্যকর নয়। ৪৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিদ্যমান ইউনয়িন পরিষদ ও পৌরসভাকে শক্তিশালী করে জনপ্রশাসনের সাথে সম্পৃক্ত করা যেতে পারে।

এছাড়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, এমন কঠোর আইন প্রণয়ন করা উচিত যাতে সরকারি কর্মচারীরা রাজনৈতিক চাপে প্রভাবিত না হন। মাত্র ২৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, জনপ্রশাসনে ডিজিটাল পদ্ধতির ব্যাপক প্রসার সমতাভিত্তিক সেবাপ্রদানের সহায়ক হতে পারে। মাত্র ৪ শতাংশ নাগরিক মনে করেন, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ালে ঘুষ-দুর্নীতি কমে যেতে পারে।

Related Topics

টপ নিউজ

জনপ্রশাসন / জনপ্রশাসন সংস্কার / জনপ্রশাসন সংস্কার কমিশন / জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • কোলাজ: টিবিএস
    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
    আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ
  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
    চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে ফল ও আমিষ
  • মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ

Most Read

1
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

3
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
বাংলাদেশ

আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ

5
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

6
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net