Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
আ.লীগের নিবন্ধন বাতিল কর, ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতিগ্রস্ত নেতাদের সম্পদ জব্দ কর: জাতীয় নাগরিক কমিটি

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 12:15 pm
Last modified: 08 February, 2025, 03:23 pm

Related News

  • গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বস্তায় পাওয়া ১০ ককটেল নিষ্ক্রিয়, ২ ব্যানার উদ্ধার
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

আ.লীগের নিবন্ধন বাতিল কর, ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতিগ্রস্ত নেতাদের সম্পদ জব্দ কর: জাতীয় নাগরিক কমিটি

সমাবেশে বক্তাগণ গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান।
এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 12:15 pm
Last modified: 08 February, 2025, 03:23 pm
ছবি: টিবিএস

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির দুর্নীতিগ্রস্ত নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গাজীপুর জেলা ও মহানগরের জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

গতকাল (৭ জানুয়ারি) গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সমাবেশটি আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান এবং কেন্দ্রীয় সদস্য এম সোয়েবসহ প্রমুখ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আলী নাসের খান বলেন, 'আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে। ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।'

ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান আলী নাসের খান। এ ছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি জানান তিনি।

এর আগে, শুক্রবার রাতে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলার শিকার হন বেশ কয়েকজন। এতে অন্তত ১৫ জন আহত হন। 

আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর মনে করা হচ্ছে।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে একটি দল মোজাম্মেলের ধীরাশ্রম বাড়িতে আক্রমণ করে এবং ভাঙচুর করে।

এ সময় স্থানীয় মসজিদের মাইকে মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মাইকিং শুনে আশপাশের অনেকে এসে বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে কয়েকজন লোককে মারধরের দৃশ্য দেখা গেছে।

পরে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতজনিত রক্তাক্ত জখম দেখা যায়।

হামলার ঘটনা ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছে—এ বিষয়ে তিনি কিছু নিশ্চিত করে বলতে পারেননি।
 
Related Topics

টপ নিউজ

বিক্ষোভ সমাবেশ / জাতীয় নাগরিক কমিটি / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বস্তায় পাওয়া ১০ ককটেল নিষ্ক্রিয়, ২ ব্যানার উদ্ধার
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net