Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিন্টো রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি, ৩ ঘণ্টা পর প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2025, 03:20 am
Last modified: 07 February, 2025, 10:34 am

Related News

  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
  • আমি কোনো ভুল করিনি, নিজের নিরাপত্তার জন্য হাতে অস্ত্র রেখেছিলাম: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন
  • স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী
  • আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিন্টো রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি, ৩ ঘণ্টা পর প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে তারা সেখানে অবস্থান করছিলেন।
টিবিএস রিপোর্ট
07 February, 2025, 03:20 am
Last modified: 07 February, 2025, 10:34 am
ছবি: সংগৃহীত

প্রায় তিন ঘণ্টা মিন্টো রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার পর সেখান থেকে সরে গেছেন 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর সদস্যরা।

বাংলামোটর থেকে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের মিন্টো রোডের বাসভবনের সামনে অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে তারা সেখানে অবস্থান করছিলেন।

একজন আন্দোলনকারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হান্নান অভিযোগ করেছিলেন, বারবার অনুরোধের পরও তার এলাকা হাতিয়ায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো অভিযান চালায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে হান্নানসহ অন্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

পরে রাত প্রায় ২টা ৪৫ মিনিটে যুব ও ক্রীড়া বিষয়ক আসিফ মাহমুদ এসে তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি আরও আশ্বাস দেন, সাভার ও হাতিয়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।

বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা বাংলামোটরের রূপায়ণ টাওয়ার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা দেন।

এর আগে, কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দেন মাসউদ।

প্রথম পোস্টে তিনি লেখেন, 'আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।'

তিনি আরও লেখেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টা, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।'

দ্বিতীয় পোস্টে মাসউদ লেখেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত ১২:৩০টা থেকে। ওনারা ঘুমাবেন, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন।'

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / স্বরাষ্ট্র উপদেষ্টা / অবস্থান কর্মসূচি / পদত্যাগ / আসিফ মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
  • আমি কোনো ভুল করিনি, নিজের নিরাপত্তার জন্য হাতে অস্ত্র রেখেছিলাম: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন
  • স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী
  • আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net